এক্সপ্লোর

President Draupadi Murmu: নেতাজির বাসভবন থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, প্রথম বঙ্গ-সফরে খুঁটিনাটি দেখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

CM Mamata Banerjee: দু’দিনের সফরে কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমদিনই তাঁকে নাগরিক সম্বর্ধনা জানানো হল। এদিন এলগিন রোডে নেতাজির বাসভবন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু।

আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সমীরণ পাল, কলকাতা: দু’দিনের সফরে কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। প্রথমদিনই তাঁকে নাগরিক সম্বর্ধনা (Felicitaion Program) জানানো হল। এদিন এলগিন রোডে নেতাজির বাসভবন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু। আগামী কাল বেলুড় মঠ ঘুরে শান্তিনিকেতন যাওয়ার কথা তাঁর।

সফরের প্রথম পর্ব...
রাষ্ট্রপতির হওয়ার পর প্রথম বার রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এবারই "জয় হিন্দ, জয় বাংলা" স্লোগান শোনা গেল তাঁর মুখে। এদিন তাঁকে সংবর্ধনা দিতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, 'আমি ওঁকে বলব, সংবিধান রক্ষা করুন। আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য়, তা রক্ষা করুন।' সোমবারের অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে ডোকরার দুর্গামূর্তি তুলে দেন মুখ্য়মন্ত্রী। তাঁর সামনে সাঁওতালি নৃত্য়ের ছন্দে পা-ও মেলান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদাও। নাচ দেখে একসময়ে উচ্ছ্বসিত হয়ে হাততালি দিয়ে ওঠেন রাষ্ট্রপতি ও রাজ্য়পাল। মুখ্য়মন্ত্রীর প্রশংসা করেন দ্রৌপদী মুর্মু। এদিন তাঁর হাতে, একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। অনুষ্ঠানে, মুখ্য়মন্ত্রী-রাজ্য়পাল ছাড়াও, উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার স্পিকার, কলকাতার মেয়র।  অনুষ্ঠানে অংশ নেয় কলকাতার ৩ বড় ফুটবল দল, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন শিল্পপতিরা। তাঁদের সামনেই রাষ্ট্রপতি বলেন, 'দেশের স্বাধীনতায় বাঙালি মনীষীদের অবদান ভোলার নয়। এত প্রতিভার জন্ম হয়েছে... নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে মাতঙ্গিনী হাজরা। এই মাটি উৎকৃষ্ট মাটি।' শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের কথাও বলেন তিনি। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হতেই রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্য়পাল। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় রাষ্ট্রপতিকে। এরপর বিমানবন্দর থেকেই রেসকোর্সের উদ্দেশে রওনা দেন দ্রৌপদী মুর্মু। সেখানে তাঁকে ফুলের তোড়া দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুখ্য়মন্ত্রী। সোমবার দিনভর কর্মসূচি ছিল রাষ্ট্রপতির। দুপুর ১ টা নাগাদ এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে যান দ্রৌপদী মুর্মু। ঘুরে দেখেন সংগ্রহশালা। যে ঘরে নেতাজি থাকতেন, যে গাড়ি করে বাড়ি ছেড়েছিলেন, সে সবই ঘুরে দেখেন। সেখান থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যান রাষ্ট্রপতি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্য়বহৃত আসবাবপত্র, সরঞ্জাম,এক কথায় ঠাকুরবাড়ির অন্দরমহল ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু। শেষে সোমবার রাতে রাজভবনে নৈশভোজে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন:প্রাথমিক শিক্ষকে ১০ লক্ষ, রাজ্য পুলিশে ৮ লক্ষ, চাকরির রেট চার্ট নীলাদ্রিদের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget