এক্সপ্লোর

Droupadi Murmu: কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, কী কর্মসূচি DA আন্দোলনকারীদের ?

Droupadi Murmu in Kolkata: আগামীকাল কলকাতায় আসছেন দ্রৌপদী মুর্মু। তার আগে রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ।

কলকাতা: আগামীকাল কলকাতায় আসছেন দ্রৌপদী মুর্মু ( Droupadi Murmu)। তার আগে রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ। আগামীকাল মুখ্যমন্ত্রীকেও গণ-মেল পাঠানো হবে বলে DA-আন্দোলনকারীরা জানিয়েছেন।

এদিকে, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থানে ৫৯ দিনে পড়ল। ২৯ মার্চ শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায় পুলিশকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন DA-আন্দোলনকারীরা। এই মর্মে বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বার্তা পাঠানো হবে বলে তাঁরা জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনকারীরা জানিয়েছেন, বদলি ও বেতনে-কোপ নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।

বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তখন আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অভিযোগ ঘিরে ঘনাচ্ছে বিতর্কের মেঘ। বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নিয়েছিলেন, এমন ৬ জন সরকারি কর্মীকে কলকাতা থেকে জঙ্গলমহলের জেলায় বদলি করা হয়েছে। অন্য দিকে, বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতিতে অংশগ্রহণকারীদের তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। কর্মীদের তালিকা প্রকাশ করে পাঠানো হল অর্থ দফতরের কাছে।                                                                           

সংগ্রামী যৌথ মঞ্চের কলকাতা জেলা কমিটির আহ্বায়ক অর্জুন সেনগুপ্ত বলেন, 'চ্যালেঞ্জ করব। সরকার কাটতে পারে না। এটা বেআইনি। আর কাটলে কাটবে।' তবে এসবের মধ্যেও ডিএ-আন্দোলনকারীরা পিছু হঠতে নারাজ। সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক কর্মসূচি ঘোষণা করছে তারা।  বকেয়া ডিএ-র দাবিতে ২৯ মার্চ বিচিত্র গণ অনশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। একইসঙ্গে ধর্মঘটে অংশ নেওয়া ৬ জন সরকারি কর্মীকে কলকাতা থেকে জঙ্গলমহলে বদলির প্রতিবাদে কর্মবিরতির ডাক দেওয়ার কথাও ভাবা হচ্ছে। পরের দিন, ৩০ মার্চ রয়েছে মঞ্চের মহা সমাবেশ। সেখানে থাকার জন্য বিরোধীদের আহ্বান জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

আরও পড়ুন, 'প্রয়াত বাবাকেও ছাড়ছেন না', উদয়নকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

 

এর আগে ডিএ-র আন্দোলন মঞ্চে একসঙ্গে দেখা গেছে কংগ্রেস ও বিজেপি নেতাদের। দোলের দিন আন্দোলন মঞ্চে গেছিলেন সিপিএম, কংগ্রেস, বিজেপি তিন বিরোধী দলের নেতারা। আগামী ২৯ মার্চও কি ফের একবার এই ছবি দেখা যাবে? জল্পনা উস্কে, ধর্মঘটে অংশ নেওয়া সরকারি কর্মীদের বদলির প্রতিবাদে, একসুরে সরব হয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget