এক্সপ্লোর

Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে কে করল ক্রসভোটিং! ভোটের অঙ্কে অস্বস্তি তৃণমূলের অন্দরে, বিজেপি-র সঙ্গে বোঝাপড়ার অভিযোগ সিপিএম-এর

TMC Update: রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সামনে এলে দেখা যায়, তৃণমূলের অন্তত একজন বিধায়ক বিজেপি নেতৃত্বাধীন NDA প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করেছেন।

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidemtial Election) NDA প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করছেন তৃণমূলের (TMC) অন্তত একজন বিধায়ক। কিন্তু, তিনি কে? রাজনৈতিক মহলে ক্রমশ জোরাল হচ্ছে সেই প্রশ্ন। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। যদিও, তৃণমূলের দাবি, তাদের কেউ ক্রস ভোটিং করেনি। আর সিপিএমের (CPM) দাবি, গোটাটাই তৃণমূল-বিজেপির বোঝাপড়া।

রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং তৃণমূলে!

এর আগে, দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূলে কোনও গদ্দার নেই। ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে সর্বসমক্ষে জোরগলায় সেই দাবি করতে দেখা যায় তাঁকে। কিন্তু  রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সামনে এলে দেখা যায়, তৃণমূলের অন্তত একজন বিধায়ক বিজেপি নেতৃত্বাধীন NDA প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করেছেন। বাতিল হয়েছে চারজন ভোট।

এই চার জনও তৃণমূলের বিধায়ক হলে, জোড়াফুল শিবিরের পাঁচ বিধায়কের ক্রস ভোটিংয়ের সম্ভাবনা রয়েছে। আবার বাতিল চারটি ভোট বিজেপি বিধায়কদের হলেও, তৃণমূলের একজন বিধায়ক যে ক্রস ভোটিং করেছেন, তা নিশ্চিত। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূলে থেকেও NDA প্রার্থীর পক্ষে ক্রসভোটিং করলেন কে? 

আরও পড়ুন: Arpita Mukherjee: রাতভর গণনা, অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি নগদ, ৫০ লক্ষের গহনা উদ্ধার

এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, ১৮ জুলাই রাষ্ট্রপতি ভোটের দিনই শুভেন্দু অধিকারীর ভবিষ্যদ্বাণীর কথা। সেই সময় শুভেন্দুর বক্তব্য ছিল, "NDA ৭০, আর বিরোধীরা ২২১। দেখে নেবেন, দ্রৌপদী মুর্মু ৭০-এর ওপরে ভোট পাবেন। একাধিক ভোট বাতিল হবে অথবা অন্য জায়গায় গিয়ে পড়েছে এমন প্রমাণ হবে, মিলিয়ে নেবেন।"

এ বারে রাষ্ট্রপতি নির্বাচনে দেখা গেল, রাজ্য় বিধানসভায় NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুর পক্ষে ৭১টি ভোট পড়েছে। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা তো আগেই বলেছিলাম, তৃণমূল ভাঙবে,সেটাই হল।"

যদিও তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের দাবি, "দ্রৌপদীর সমর্থনে তৃণমূলের থেকে ক্রস ভোটিং হয়নি। তৃণমূলের মোট বিধায়ক সংখ্যার থেকে বেশি ভোট পেয়েছেন  যশবন্ত সিন্হা।"

তৃণমূল-বিজেপি-র মধ্যে বোঝাপড়ার অভিযোগ!

যদিও পুরোটাই তৃণমূল এবং বিজেপির বোঝাপড়া বলে দাবি সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। তাঁর কথায়, "সবটাই আন্ডারস্ট্যান্ডিং। এদের খবর ওদের কাছে থাকে, ওদের খবর এদের কাছে থাকে।" সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ক্রসভোটিং নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget