এক্সপ্লোর

Arpita Mukherjee: রাতভর গণনা, অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি নগদ, ৫০ লক্ষের গহনা উদ্ধার

Enforcement Directorate: ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে।

কলকাতা: বস্তাভর্তি টাকা গোনা হয়েছে রাতভর। টাকা গোনা চলছে এখনও। তাতেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার টাকার পরিমাণ বেড়ে প্রায় ২১ কোটিতে দাঁড়িয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর। নগদ টাকা ছাড়াও প্রায় ৫০ লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। অর্পিতা এবং পার্থ, দু'জনের কেউই তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ।

অর্পিতার বাড়িতে উদ্ধার টাকার পরিমাণ বেড়ে ২১ কোটি

ইডি সূত্রে খবর, SSC দুর্নীতি তদন্তে তল্লাশি চালানোর পরিকল্পনার সময় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ছিল না। সূত্রের দাবি, গতকাল তল্লাশি চালানোর সময়, ED-র তদন্তকারীদের হাতে পড়া একটি কাগজের সূত্র ধরে অর্পিতার নাম জানা যায়। সূত্র মারফত জানা যায়, টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের বাসিন্দা অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তখনই দিল্লির অফিসারদের সঙ্গে কথা বলে, অর্পিতার বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত। অন্য জায়গা থেকে ৭-৮ জন অফিসারকে পাঠানো হয় অর্পিতার ফ্ল্যাটে।

আরও পড়ুন: Arpita Mukherjee: নগদ ২০ কোটি ছাড়াও বাড়ি, ফ্ল্যাট, অর্পিতার নামে বিপুল সম্পত্তির হদিশ, কোত্থেকে এল, খতিয়ে দেখছে ইডি

ED সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতরে গিয়ে দেখা যায়, তিনটি ঘরের মধ্যে একটি বন্ধ। অর্পিতা দাবি করেন, সেটি তাঁর বেডরুম। ওই ঘরেরই একটি ওয়ারড্রব থেকে দু'টি বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়। টাকা গোনার যন্ত্র এনে সেই টাকা গোনা শুরু হয়। রাত ভর চলে গণনা। শনিবার সকালে সেই টাকার পরিমাণ বেড়ে ২১ কোটি টাকা হয়েছে। শুধু ২০০০ বা হ৫০০ টাকার নোট নয়, তার বাইরেও বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে বলে খবর।

অর্পিতার নামে বিপুল সম্পত্তির হদিশ পেলেন তদন্তকারীরা

এ ছাড়াও, অর্পিতার তিনটি সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। বেলঘরিয়া এলাকায় রয়েছে দু'টি ফ্ল্যাট এবং একটি বাড়ি। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার দু'টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, অন্যটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। দু'টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। সূত্রের খবর, বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন অর্পিতার মা। 

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget