এক্সপ্লোর

Primary Recruitment: মৃত্যুর পরে এল চাকরির চিঠি, নিয়োগপত্র ষাটোর্ধ্ব ৬২ জনকেও

Recruitment: নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই খোঁজ নিলেন স্কুলে। কেউ আবার গেলেন সার্কেল অফিসে।

কলকাতা: মামলা হয়েছিল, নিষ্পত্তি হয়নি। মামলাকারী প্রার্থীর মৃত্যু হয়েছে অনেক আগেই। এবার তাঁর নামেই প্রাথমিকের নিয়োগপত্র (Primary Recruitment Letter) এল বাড়িতে। শেষ নয় এখানেই। এমন আরও বহুজনের নামেই নিয়োগপত্র প্রকাশিত হয়েছে যাঁরা ইতিমধ্যেই ষাট পেরিয়ে গিয়েছেন। ১ জন নয়, তালিকায় এমন ৪ জন রয়েছেন যাঁদের মৃত্যুর পরে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র প্রকাশ হয়েছে। অন্যদিকে ষাটোর্ধ্ব ৬২ জন পেয়েছেন প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র।

৪ দশক পর চাকরির চিঠি! মামলার পর কেটে গিয়েছে ৪ দশক। সেই চাকরির নিয়োগপত্র মিলল ২০২৪-এ! শিক্ষায় নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে যখন তোলপাড় রাজ্য। তখনই প্রাথমিক সংসদের নিয়োগপত্র নিয়ে এমন ঘটনায় কার্যত হতবাক সকলেই। ঠিক কী হয়েছিল? প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় ১৯৮৩ সালে মামলা করেছিলেন বেশ কয়েকজন প্রার্থী। সেই মামলার নিষ্পত্তির পর প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র মেলে ২০২৪ সালে। হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের এহেন নিয়োগপত্র নিয়ে চাঞ্চল্য় ছড়িয়েছে ইতিমধ্যেই। 

নিয়োগপত্রে নাম দেখে হতবাক! সাতসকালে এমন খবরে কার্যত চোখ কপালে উঠেছে নিয়োগপত্রে নাম থাকা ব্যক্তিদেরও। নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই খোঁজ নিলেন স্কুলে। কেউ আবার গেলেন সার্কেল অফিসে। এ প্রসঙ্গে, হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কোনও মন্তব্য করতে চাননি। বলেছেন, 'যা বলার পরে বলব'। অন্যদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের দাবি, 'আদালতের রায় কার্যকর করা হয়েছে'। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, '২০২৩-এর ২০ ডিসেম্বর মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মত ২০২৪-এর ৮ অগাস্ট থেকে নিয়োগপত্র কার্যকর হয়। এই ঘটনায় বিরোধীদের কটাক্ষ, 'এটাই রাজ্যের শিক্ষা দফতরের হাল, মৃতকেও নিয়োগপত্র নিয়ে'। 

'চাকরি মেলেনি বাম আমলে'! কয়েক দশক পর তাদের জন্য এল চাকরির নিয়োগপত্র! প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাইমারি স্কুলে চাকরি মেলেনি বাম আমলে! সুরাহা পেতে আদালতের দ্বারস্থ হন তাঁরা। তবে ফল পাওয়ার অপেক্ষাতেই কেটে গেছে জীবনের অধিকাংশ সময়। এখন সকলেই অবসরের বয়স পেরিয়ে গিয়েছেন। কারও আবার মৃত্যুও হয়েছে। এবার তাঁদের নামেই এল প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র। যা ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে হুগলিতে।

কী বলছেন নিয়োগপত্র পাপকরা?  শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। তৃণমূলের আমলে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে শ্রীঘরে গিয়েছেন তাবড় নেতা মন্ত্রী। জেলে ঠাঁই হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীসহ একাধিক তৃণমূল বিধায়ক,শিক্ষা দফতরের আধিকারিকদের। এই প্রেক্ষাপটে হুগলির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে ৬৬ জনের নিয়োগ পত্র দেওয়া হয়। তবে এই অভিযোগ বাম আমলের। পান্ডুয়া বাসিন্দা দীনবন্ধু ভট্টাচার্যের দাবি, 'সে সময় বামফ্রন্ট সরকার ছিল। আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম। চাকরি পাইনি। পরে প্যানেল বাতিল হয়ে যায়।এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগ পত্র পেয়েছি। কি করে হল জানি না'। 

আরও এক নিয়োগপত্রপ্রাপক অচিন্ত্য আদকের প্রশ্ন, 'আমরা ৮৩ সালে মামলা করেছিলাম। এখন চাকরি কী করে দিল জানি না। ষাট বছরে তো অবসর হয় আর এই বয়সে কি করে চাকরি করব?'

এবিটিএ কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিতের কথায়, 'সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি। অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগ পত্র দেওয়া হচ্ছে। ২০১৪ সাল থেকে তারা এফেক্ট পাবেন।চাকরিতে যোগ দেওয়ার পরই চাকরি চলে যাবে। এবং পঞ্চাশ লাখ টাকা করে পাবে।এ এক অভূতপূর্ব ঘটনা।আমরা তদন্ত চাই বিষয়টার সত্য উদঘাটিত হোক'।

আরও পড়ুন:  CUET PG 2024: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির নয়া আপডেট, কী জানাল NTA ?

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget