এক্সপ্লোর

Job Seekers: উৎসবমুখর বাংলা, সপ্তমীতেও রাস্তায় চাকরিপ্রার্থীরা

Job Seekers Durga Puja: সপ্তমীতেও চাকরির দাবিতে চাকরিপ্রার্থীরা রাস্তায়।

কলকাতা: উৎসবমুখর বাংলা, রাস্তায় চাকরিপ্রার্থীরা (Job Seekers)। সপ্তমীতেও নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা। ৪১৭ দিন ধরে ধর্মতলায় আন্দোলনে প্রাইমারির চাকরিপ্রার্থীরা। 

প্রসঙ্গত, পুজো আসে , পুজো যায়, চাকরির দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা এবারও রাস্তায়। গতবছর সন্তানকে পুজোয় জামাকাপড়টুকু কিনে দিতে পারেননি বলে কান্নায় ভেঙে পড়েছিলেন আন্দোলনকারী এক মহিলা চাকরিপ্রার্থী। এখন পথেই দিন কাটাচ্ছে আন্দোলনকারীরা। নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জারি রয়েছে। আর এবারেও পুজো কাটবে সেই রাস্তাতেই। নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। অন্যদিকে সম্প্রতি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মঞ্চে দেখা গিয়েছে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়কেও।

অগাস্ট মাসে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। SLST চাকরিপ্রার্থীদের পর সেসময় পথে নামেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের  দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তবে নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েছিলেন তাঁরা। এরপর পুজোর মাসে, ঝালমুড়ির থালা হাতে দেখতে পাওয়া যায় টেট উত্তীর্ণদের। 

মূলত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় প্রতিবাদের ভাষাতেই কারও হাতের প্ল্যাকার্ড, লেখা TET পাশ চাওয়ালা।চাকরির দাবিতে রাতভর রাস্তায় রাত কাটান ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। যা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সল্টলেকের করুণাময়ীতে। মিছিল করে আচার্য ভবনের দিকে এগোনোর পরই, করুণাময়ীর কাছে সার্ভিস রোডে চাকরিপ্রার্থীদের মিছিল আটকায় পুলিশ। সেখানেই তাঁদের কর্মসূচি পালন করতে বলা হয় পুলিশের তরফে। অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এক চাকরিপ্রার্থী বলেন, 'আদালতের নির্দেশ ছিল স্বাস্থ্যকর পরিবেশে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করতে দিতে হবে। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে বসে কর্মসূচি পালন করলে ডেঙ্গি হতে পারে।' 

আরও পড়ুন, আজ মহাসপ্তমী, শহর থেকে জেলা, রাস্তায় জনজোয়ার

প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতির জেরে ইতিমধ্য়েই একের পর এক বিস্ফোরক তথ্য় তদন্ত সূত্রে উঠে এসেছে। হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ এসেছে। নতুন করে নিয়োগের কথাও উঠেছে। কিন্তু কবে তা প্রতিটা আদৌ ফলপ্রসু হবে, এটাই বড় প্রশ্ন চাকরি প্রার্থীদের। মাসের পর মাস অতিবাহিত হলেও নিয়োগ দুর্নীতির জালে আটকে একের পর এক ইস্যু।সদ্য SLST চাকরিপ্রার্থীও প্রতিবাদ জানিয়েছিল।বিরোধীদের বৈঠকের দিনেই রাজপথে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা। ব্যাঙ্গালোরে মোদি-বিরোধী মেগা বৈঠকের দিনেই তৃণমূল সরকারের উপর চাপ বাড়াতে নতুন রণকৌশল নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget