এক্সপ্লোর

Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নথি উদ্ধার, খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন ইডির

ED: এবার নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে নতুন নথি। ১০ জায়গার তল্লাশি চালিয়ে উদ্ধার মোবাইল, ল্য়াপটপ, হার্ড ডিস্ক।

প্রকাশ সিনহা, কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ নথি। সূত্রের খবর, প্রায় ৩ হাজার পাতার নথি উদ্ধার করেছে ইডি (ED)। যার মধ্য রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি। মিলেছে কিছু নগদ টাকা ও জমির দলিলও।

উদ্ধার বিপুল পরিমাণ নথি: এবার নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে নতুন নথি। ১০ জায়গার তল্লাশি চালিয়ে উদ্ধার মোবাইল, ল্য়াপটপ, হার্ড ডিস্ক। আর এতেই প্রশ্ন উঠছে মিলবে নতুন সূত্র?  বৃহস্পতিবারই কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙাসহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি সূত্রে দাবি, সেখান থেকেই ১৪ টি মোবাইল, ৪ টি ল্যাপটপ, বেশ কয়েকটি হার্ডডিস্ক, এবং ৩ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছে। নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম তৈরি করেছে ইডি।

নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, একাধিক মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়েকদিন আগেই ইডি দাবি করে, নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মিলেছে। যে গ্রুপের অ্যাডমিন ছিলেন খোদ অয়ন শীল। বৃহস্পতিবার যে মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি থেকে কোনও তথ্য কি মুছে ফেলা হয়েছে? মেসেজের মাধ্যমে কি 'বিশেষ' কোনও বার্তা আদানপ্রদান করা হয়েছে? এইসব তথ্যই যাচাই করে দেখতে চায় ইডি। এর জন্য সাহায্য নেওয়া হচ্ছে ফরেন্সিকের।

বৃহস্পতিবার বড়বাজারে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রাজেশ দোসির অফিস, মানিকতলা মেন রোডে ব্যবসায়ী সুবোধ সাজেদ ও অশোক জাদুকার বাড়ি, আলিপুরের পার্ক লেনে ব্যবসায়ীর বাড়ি, গণেশচন্দ্র অ্য়াভিনিউয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রভুদয়াল রান্ডারের অফিস, নারকেলডাঙা মেন রোডে প্রভুদয়াল রান্ডারের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইসব জায়গাতেই হানা দিয়ে এবার একাধিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে কলকাতায় ফের টাকার পাহাড়ের হদিশ।আর এবার, প্রতারণার অভিযোগে, নিউটাউন থেকে ২ জনকে গ্রেফতার করল ED।কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, বিহারের পাটনায় সাইবার জালিয়াতি সংক্রান্ত একটি FIR দায়ের হয়। অভিযোগ, ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়। তারই তদন্তে উঠে আসে কলকাতার নাম।কলকাতায় আসেন ED-র পাটনা ইউনিটের অফিসাররা। বুধবার রাতে, কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে রবিন্স যাদব নামে এক ব্য়ক্তির ফ্ল্য়াটে হানা দেন আধিকারিকরা। ED সূত্রে দাবি করা হয়, বিহারের বাসিন্দা রবিন্স যাদব প্রতরণার অভিযোগে জড়িত। রাতভর তাঁর ফ্ল্য়াটে তল্লাশিতে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হচ্ছে, সব মিলিয়ে উদ্ধার টাকার অঙ্কটা ১ কোটি ৮৫ লক্ষ।ওই ঘটনারই তদন্তে, শুক্রবার নিউটাউনের এক আস্তানায় ফের একবার হানা দেয় ইডি। উদ্ধার হয় আরও ৯০ লক্ষ টাকা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal News: কোথাও বোমাবাজির অভিযোগ, কোথাও উদ্ধার বোমা, তদন্তে পুলিশ

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget