এক্সপ্লোর

West Bengal News: কোথাও বোমাবাজির অভিযোগ, কোথাও উদ্ধার বোমা, তদন্তে পুলিশ

Bomb Recover: তৃণমূল নেতা মহম্মদ সাবেরের অভিযোগ,তাঁর বাড়ির পিছনে বোমাবাজির নেপথ্যে রয়েছে পঞ্চায়েত ভোটে জেতা নির্দল সদস্য।

কলকাতা: কোথাও নির্মীয়মাণ বাড়িতে মিলল বোমা (Bomb Recover)। কোথাও বোমাবাজি। কোথাও আবার ধান খেতে উদ্ধার পড়ে সকেট। বছরের শেষে রাজ্যের ৩ জেলায় ফের বারুদের গন্ধ। কার্যত বোমা-বারুদের স্তূপে বাংলা। মুরারইয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পিছনে ব্যাপক বোমাবাজি ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। অন্যদিকে, মুর্শিদাবাদের পাঁচথুপিতে নির্মীয়মাণ বাড়িতে মিলল বোমা। ভাঙড়েও ধানের জমিতে উদ্ধার হয়েছে বোমা। 

রাজ্যের ৩ জেলায় ফের বারুদের গন্ধ: বীরভূমের মুরারইয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পিছনে ব্যাপক বোমাবাজির চিহ্ন স্পষ্ট। তৃণমূল নেতা মহম্মদ সাবেরের অভিযোগ,তাঁর বাড়ির পিছনে বোমাবাজির নেপথ্যে রয়েছে পঞ্চায়েত ভোটে জেতা নির্দল সদস্য। মুরারই থানায় অভিযোগ দায়ের তিনি। মুরারাইয়ে তৃণমূলের বুথ সভাপতি মহম্মদ সাবের বলেন, “পঞ্চায়েত ভোটে রাগে নির্দল মেম্বাররা আক্রমণ চালাচ্ছে। আমরা তৃণমূল করি বলে মারছে।’’ মুরারই পঞ্চায়েতের নির্দল সদস্যার স্বামী রেজাউল দফাদার বলেন, “আমাদের মেনে নিতে না পেরে অভিযোগ আনছে। আমরা নির্দল থেকে জিতে দলে এসেছে। সেটা ওরা মেনে নিতে পারছে না। তাই দাগ লাগাচ্ছে।’’

বীরভূমের পাশের জেলা মুর্শিদাবাদের বড়ঞায় উদ্ধার হল বালতি ভর্তি বোমা। পাঁচথুপিতে মান্টু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে নির্মাণের কাজ চলছিল। সেই সময় নজরে একটি বালতিতে বোমা রাখা আছে। পরে উদ্ধার হওয়া ৭টি বোমাকে নিষ্ক্রিয় করা হয়। ভাঙড়েও ফের উদ্ধার হল বোমা। কাটাডাঙ্গা এলাকায় ধানের জমিতে একটি ব্যাগের মধ্যে মেলে ৩টি বোমা। কে বা কারা, কী উদ্দেশ্যে ধান খেতে বোমা রাখে গেল, খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ।

একাধিকবার বোমা ফেটে আক্রান্ত শিশু: গত মাসে দেগঙ্গায় বোমা বিস্ফোরণে গুরুতর আঘাত লেগেছিল এক কিশোরের। তার আগে ফরাক্কার (Farakka) হাউসনগরে বোমা ফেটে আহত হয় ৩ শিশু। গত ১৬ অক্টোবর, পুজোর আগে নদিয়ার নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রামে বোমা ফেটে জখম হয় দুই ভাই-সহ ৩ বালক।তার আগে ১৮ অগাস্ট,মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে জখম হয় এক নাবালক। ১৫ জুলাই, এই জেলারই সালারে বোমা ফেটে জখম হয় এক বালক ও এক শিশু।৩০ জুলাই,একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তর ২৪ পরগনা ও মালদা, দুই জেলায় বোমা ফেটে গুরুতর জখম হয় দুই বালক। বসিরহাটে হাত উড়ে যায় এক বালকের। মানিকচকে বোমা ফেটে গুরুতর জখম হয় আরেক বালক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Amrit Bharat Express: মালদা স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget