এক্সপ্লোর

Primary School Scam: ২৬ ডিসেম্বর প্রাথমিক দুর্নীতিতে ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন, কালকের মধ্যে সব নথি জমা দেবে ED

Kolkata News: মঙ্গলবারই আদালতে তীব্র ভর্ৎসিত হয় ED. কেন এখনও পর্যন্ত সব নথিপত্র আইনজীবীদের দেওয়া হয়নি, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা: প্রাথমিক দুর্নীতি মামলায় ২৬ ডিসেম্বরই চার্জ গঠন হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় (ED) চার্জ গঠন হবে। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই নন, ৫৪ জনের বিরুদ্ধে হবে চার্জ গঠন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব নথি জমা দেবে ED. সব অভিযুক্তকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। শীতকালীন ছুটিতেও বন্ধ থাকবে না আদালত। রবিবার ছাড়া রোজ শুনানি হবে বলে জানানো হয়েছে। 

মঙ্গলবারই আদালতে তীব্র ভর্ৎসিত হয় ED. কেন এখনও পর্যন্ত সব নথিপত্র আইনজীবীদের দেওয়া হয়নি, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের ঢিলেমিতেই চার্জ গঠনে দেরি হচ্ছে বলে জানায় আদালত। প্রয়োজনে রাত জেগে কাজ করে, বুধবার দুপুর ২.৩০টের মধ্যে বাড়ি গিয়ে সকলের হাতে নথিপত্র তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

মঙ্গলবার চার্জ গঠন করা যায়নি। তাই আগামী ২৬ ডিসেম্বর ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন ব্য়াঙ্কশাল কোর্ট। তার জন্য ওই দিন ২৭টি সংস্থার প্রতিনিধি এবং মামলায় নাম থাকা ২৭ জনকেই আদালতে হাজির থাকতে হবে বলে জানিয়েছে আদালত। মধ্যাহ্নভোজের আগে শুনানির সময় আইনজীবীরা, বিশেষ করে সুশীল মোহতার আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট শুধুমাত্র পার্থর বিরুদ্ধে চার্জ গঠনের কথা বলেছিল। তাহলে বাকিদের কেন জড়ানো হচ্ছে প্রশ্ন তোলেন তিনি। 

সেই যুক্তি খারিজ করে বিচারক জানান, শুধুমাত্র পার্থর বিরুদ্ধে চার্জ গঠন করা হলে গোটা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। তাই বিচারকের নির্দেশ, ৫৪ জনের বিরুদ্ধেই চার্জ গঠন করতে হবে। সেই তালিকায় নাম রয়েছে পার্থ, কুন্তল ঘোষ, কালীঘাটের কাকু, তাপস মণ্ডলরাও। ফের যাতে চার্জ গঠনে দেরি না হয়, তার জন্যও এমন নির্দেশ বলে জানা গিয়েছে।

এদিন সকালে শুনানি চালাকালীন ভর্ৎসিত হয় ED. বুধবার পার্থর বিরুদ্ধে চার্জগঠন হওয়ার কথা ছিল। কিন্তু এদিন যখন শুনানি শুরু হয়, আইনজীবীরা আদালতে জানান, তাঁরা এখনও পর্যন্ত সমস্ত নথি হাতে পাননি। পেনড্রাইভে কিছু নথি দিলেও, ডিজিটাল নথি এবং অন্য প্রয়োজনীয় তথ্য নেই, যা বিচারপ্রক্রিয়ার জন্য জরুরি। এর পর বিচারক শুভেন্দু সাহা তদন্তকারীদের প্রশ্ন করেন। জানতে চান, কেন এখনও সব তথ্য দেওয়া গেল না। 

এতে ED-র আইনজীবী জানান, একাধিক মোবাইল ফোন থেকে কিছু তথ্য বের করতে হবে। সেখানে কিছু 'সেন্সিটিভ' তথ্যও রয়েছে, যা হাতবদল করতে চান না তাঁরা। এতে বিচারক প্রশ্ন করেন, "ওই তথ্য বাদ দিয়ে কেন দিচ্ছেন না? কী করে শুরু হবে বিচারপ্রক্রিয়া? আপনাদের জন্যই কিন্তু চার্জগঠনে দেরি হচ্ছে! কেন আগে বলেননি যে এখনও সমস্ত তথ্য আইনজীবীদের দিতে পারেননি?"

বিচারপতি প্রথমে জানান, আজ সন্ধের মধ্যেই সমস্ত তথ্য দিতে হবে। কিন্তু ED-র তরফে জানানো হয়, মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য বের করতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগবে এর পর বিচারক বলেন, "এখন কাজ শুরু করলে রাত ২টোর মধ্য কাজ শেষ হবে। দরকারে রাত জেগে কাজ করুন। আগামী কাল দুপুর ২.৩০টের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সব পক্ষের কাছে নথি পৌঁছে দিয়ে আসুন। মোবাইলে ফোন করে ডাকবেন না, মোবাইলে পাঠাবেন না। বাড়ি গিয়ে দিয়ে আসুন।" শীতকালীন ছুটিতেও কোর্ট বসবে বলে জানা গিয়েছে।

সবিস্তার আসছে

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget