এক্সপ্লোর

Bankura News: অসুস্থতার কারণে স্কুলে অনুপস্থিত একমাত্র শিক্ষক, পড়াতে ছুটলেন সার্কেল ইন্সপেক্টর

Bankura Primary School News: বাঁকুড়া শহরের লাগোয়া পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি প্রাইমারি স্কুলে বৃহস্পতিবার অসুস্থতার কারণে হাজির হতে পারেননি একমাত্র শিক্ষক। এসআই গিয়ে দায়িত্ব পালন করেন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: অসুস্থতার কারণে স্কুলে হাজির হতে পারেননি একমাত্র শিক্ষক। খবর পাওয়ার পরেই পঠন-পাঠান সামাল দিতে স্কুলে ছুটলেন ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সার্কেল ইন্সপেক্টর (Circle Inspector of school)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) শহরের লাগোয়া পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি স্কুলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা দফতরের বাঁকুড়া সদর পুর্ব সার্কেলের অধীনে রয়েছে ৯৯টি প্রাথমিক স্কুল। এর মধ্যে বেশিরভাগ প্রাথমিক স্কুলের অবস্থানই বাঁকুড়া শহরে। শহর লাগোয়া পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে অল্প সংখ্যক প্রাথমিক স্কুল। পড়ুয়ার অভাবে শহরের প্রাথমিক স্কুলগুলি ধুঁকলেও সেখানে শিক্ষক শিক্ষিকার কোনও অভাব নেই। শহরের কোনও কোনও স্কুলে দু-চারজন পড়ুয়ার জন্য বরাদ্দ রয়েছে দুই থেকে তিনজন শিক্ষকও। শহরের স্কুলগুলির যখন এমন অবস্থা তখন শহর থেকে মাত্র আট-দশ কিলোমিটার দূরে থাকা বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন একমাত্র শিক্ষক। সঞ্জয় বন্দ্যোপাধ্যায় নামের ওই শিক্ষক আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় স্কুলে এসেও বাড়ি ফিরে যেতে হত পড়ুয়াদের। 

কিন্তু খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে নিজের দফতরের কাজ ফেলে ওই স্কুলে ছুটতে হল বাঁকুড়া সদর পূর্ব চক্রের সার্কেল ইন্সপেক্টর অফ স্কুল সজল মাহাতোকে। স্কুলে আসা পড়ুয়াদের পড়ানো থেকে শুরু করে স্কুলের মিড-ডে মিলের দায়িত্ব সামলালেন ওই সার্কেল ইন্সপেক্টর অফ স্কুল।  স্থানীয় অভিভাবকদের দাবি, স্কুলে একজন শিক্ষক থাকায় তিনি অনুপস্থিত থাকলেই স্কুলে পঠন-পাঠন বন্ধ হয়ে যায়। প্রতিদিন এস আই অফ স্কুলের পক্ষে স্কুলের পঠন-পাঠন সামাল দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে স্কুলের পড়ুয়াদের পড়াশোনা ব্যাহত হতে বাধ্য। অভিভাবকদের দাবি মানছেন এস আই অফ স্কুলও। তাঁর বক্তব্য, এই স্কুলে দ্বিতীয় শিক্ষক পাঠানোর কথা বারবার ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভের লাভ কিছু হয়নি।  

বৃহস্পতিবার বাঁকুড়ার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই বাঁকুড়া জেলার প্রাথমিক শিক্ষা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। প্রথমত শিক্ষা অধিকার আইনে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে দুজন শিক্ষক থাকা বাধ্যতামূলক। কিন্তু কেন সেই নিয়ম মানছে না প্রাথমিক শিক্ষা দফতর? দ্বিতীয়ত, জেলার প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক মোতায়েনের ক্ষেত্রে গ্রাম ও শহরে কেন এত বৈষম্য?  তৃতীয়ত, কেন শহরের স্কুলগুলিতে থাকা সারপ্লাস শিক্ষকদের একমাত্র শিক্ষক দিয়ে চালানো স্কুলগুলিতে পাঠানো হচ্ছে না? প্রশ্ন একাধিক থাকলেও নিরুত্তর বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তবে দ্বিতীয় শিক্ষক পাঠিয়ে বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Madan Mitra: 'গুলি করলে কে বাঁচাবে'? সৌগতর পর এবার হুমকি ফোন পেলেন মদন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget