এক্সপ্লোর

Primary Teachers Agitation:মুখে কালি-পিঠে প্রতীকী চাবুক, প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ ৫০০ দিন

Kolkata News:প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ ৫০০ দিন। নিয়োগের দাবিতে হাজার দিন পার করে রাস্তায় এসএলএসটি চাকরিপ্রার্থীরা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ ৫০০ দিন। নিয়োগের দাবিতে হাজার দিন পার করে রাস্তায় এসএলএসটি চাকরিপ্রার্থীরা (Primary SLST Protest)। মুখে কালি মেখে, পিঠে প্রতীকী চাবুক মেরে চাকরি চেয়ে চলছে আন্দোলন।

প্রতিবাদ...
পড়শি রাজ্য বিহারে,১ লক্ষ ২০ হাজার অস্থায়ী শিক্ষক স্থায়ী হয়েছেন। কিন্তু বাংলায় মাসের পর মাস রাস্তায় চাকরিপ্রার্থীরা। এই সমস্যা মিটবে কবে? চাকরিপ্রার্থীদের আর্জি, প্রয়োজনে দু'ঘা চাবুক মারুক সরকার। কিন্তু তাঁদের চাকরির ব্যবস্থা করা হোক। এর আগে, নবম থেকে দ্বাদশ শ্রেণির এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে গত মাসেই বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সকলের প্রশ্ন ছিল, দুই ঘণ্টার বৈঠক শেষে তবে মিটল দীর্ঘদিনের জটিলতা ?  পুরোপুরি না কাটলেও সরকারের তরফে 'আশার আলো' দেখতে পেয়েছেন এসএলএসটি আন্দোলনকারীর দল। এইভাবে ঘনঘন কমিউনিকেশন দুই তরফে চলতে থাকলে যে দ্রত সমস্যার সমাধান মিলবে, এনিয়ে প্রকাশ্যে দাবি করেন আন্দোলনকারীরা এবং একই সুর কুণাল ঘোষ তথা শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসুর। 

কুণাল ঘোষ এদিন বলেন, 'যাঁরা বাধা দিচ্ছেন , তাঁরাই আবার ধর্নামঞ্চে গিয়ে বিপ্লবী সাজছেন ! তাঁরা চাইছেন সেই ধর্নাগুলি চলুক, এবং সেই মঞ্চগুলিকে তাঁরা রাজনৈতিক কাজে ব্যবহার করবেন। কিন্তু আমাদের বক্তব্য, যাদের দোষে, এই ভূলগুলি হয়েছে, তাঁদের তদন্ত বিচার একটা পার্ট। কিন্তু চাকরির জটটা তো খুলতে হবে। যে ছেলেমেয়েগুলি এই কর্মপ্রার্থী হয়ে রয়েছে, সেই জটটা খোলার একটা প্রক্রিয়া চলছে। তার মধ্যে আইন একটা বড় ফ্যাক্টর হয়ে রয়েছে। ফলে আমরা আশাবাদী, অন্দোলনকারী এবং সরকারের মধ্য়ে একটা ঘনঘন কমিউনিকেশনের মধ্যে দিয়ে অদূর ভবিষ্যতে এই জটটা কাটবে।' তাঁর আরও দাবি, 'অভিষেক ও মমতার হস্তক্ষেপের ফলেই শূন্য পদগুলি বেড়েছিল।কারও না কারও ভূলেই জটটা পেকেছিল। এবার এখন জটটা খোলার চেষ্টা করা হচ্ছে। সরকার যখন সেটা করতে রাজি হলেন, তখন আবার সিবিআই চেয়ে আদালতে যাওয়া হচ্ছে।অনেকে চাইছে ইস্যুটাকে জিইয়ে রাখতে। আর আমরা চাইছি, যাদের চাকরি দরকার, সেই জট খুলে তাঁদের নিয়োগ, তাঁরা যেনও ক্লাসে গিয়ে ক্লাসটা নিতে পারে।'

অপরদিকে, ব্রাত্য বসু বলেছিলেন,'কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল। আমি বরাবরই বলে গিয়েছি, আদলতের নির্দেশক্রমে মহামান্য আদালত যেভাবে চাইবে, আমরা সেইভাবেই নিয়োগ দেব। আশা করছি যে এই আইনি জটিলতা তাড়াতাড়ি কেটে যাবে।  আমি আগেও যা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দেবেন। এই জট আমরা দ্রুত কাটিয়ে দিতে পারবো।' কিন্তু জট মিটল কই? প্রাথমিকের এসএলএসটি চাকরিপ্রার্থীদেরই বা কী হবে?

আরও পড়ুন:‘বাবার আমল থেকেই ব্যবসা, দলই ফাঁসিয়েছে’, বাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধারে স্বীকারোক্তি BJP নেতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget