এক্সপ্লোর

TET Agitation: ৫৮৮ দিনে পড়ল তাঁদের ধর্না-অবস্থান, দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা

Primary TET: কালীপুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দুর্যোগ মাথায় নিয়েই লড়াই জারি থাকবে, বার্তা আন্দোলনকারীদের।

কলকাতা: আলোর উৎসবে মেতে উঠছে দেশ (Diwali 2022)। কিন্তু কিছু শিক্ষিত বেকার যুবক-যুবতী তাঁদের হকের চাকরির দাবিতে আজও পথে (TET Agitation)। উৎসব আসে, উৎসব যায়, কিন্তু তাঁদের ঘরে সেই আঁধার। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে অধিকারের দাবিতে আন্দোলনে এখনও অনড় SSC চাকরিপ্রার্থীরা। ৫৮৮ দিনে পড়ল তাঁদের ধর্না-অবস্থান (Kolkata News)। 

৫৮৮ দিনে পড়ল চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান

কালীপুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দুর্যোগ মাথায় নিয়েই লড়াই জারি থাকবে, বার্তা আন্দোলনকারীদের। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলনরত ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। ৬৭ দিনে পড়ল তাঁদের অবস্থান-বিক্ষোভ। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলেও, ইন্টারভিউ বয়কটের সিদ্ধান্তে অনড় চাকরিপ্রার্থীরা। 

বৃহস্পতিবার মাঝরাতে, টেট-চাকরিপ্রার্থীদের চারদিনের আন্দোলন, পনেরো মিনিটে ভেঙে দিয়েছিল পুলিশ। পুলিশের ভূমিকার প্রতিবাদে ও যোগ্যদের নিয়োগের দাবিতে সরব হয়েছে নাগরিক সমাজও। শনিবার কলকাতায় পথে নামে বিজেপির শিক্ষক সেলও। সেন্ট্রাল অ্যাভিনিউর কাছে পুলিশ মিছিল আটকে কয়েকজনকে গ্রেফতার করলে, সেখানেই বসে পড়েন বিজেপি-র শিক্ষক সেলের সদস্যরা। 

আরও পড়ুন: Mountaineer's Death: পাহাড়ই ছিল নেশা, ভালবাসা, উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ফিরলেন না নিমতার নির্মল

তবে টেট-আন্দোলনকারীদের দাবি উপেক্ষা করে, ২০টি জেলায় ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্য দিকে, নিজেদের দাবিতে অনড় ২০১৪’র প্রাইমারি টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরাও।  

নিজেদের অবস্থানে অনড় চাকরিপ্রার্থীদের

আগামী সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু, তাতেও আন্দোলনস্থল ছেড়ে সরতে নারাজ আন্দোলনকারীরা। ৮ বছর ধরে জীবন-যুদ্ধে চলা এই দুর্যোগ কবে কাটবে? নিয়োগের আকাশের কালো মেঘ কাটিয়ে নিয়োগপত্র কি হাতে পাবে এই চাকরিপ্রার্থীরা? উত্তর এখনও লুকিয়ে ভবিষ্যতের গর্ভে। 

এ দিকে, সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উপর পুলিশি 'অত্যাচারে'র বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভও চোখে পড়ছে। কলকাতায় চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের মারধরের অভিযোগে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল ঘিরে বহরমপুরে ধুন্ধুমার বাধে। গির্জার মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। প্রতিবাদে মিনিট দশেক জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। মিনিট কুড়ি অবরোধ চলে। রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। মিনিট কুড়ি অবরোধ চলে। শ্রীরামপুরের বটতলায় বিজেপির অবরোধ। জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আধঘণ্টা পর পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget