এক্সপ্লোর

Primary TET Exam: পরীক্ষায় পাশ না করেও চাকরি! প্রাথমিক টেটেও দুর্নীতির অভিযোগ, মামলা হাইকোর্টে

Calcutta High Court: মামলাকারীদের অভিযোগ, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট হয়েছিল, তাতে ৮৬ জন পরীক্ষার্থী পাশ না করেও প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন। 

সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে SSC নিয়োগে দুর্নীতির অভিযোগে মোট ৮টি মামলার তদন্ত করছে CBI। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।সেই আবহেই এ বার ২০১৪-র প্রাইমারি টেটেও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হল আদালতে।

প্রাথমিক টেট মামলাও এ বার হাইকোর্টে

মামলাকারীদের অভিযোগ, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট হয়েছিল (Primary TET Exam), তাতে ৮৬ জন পরীক্ষার্থী পাশ না করেও প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন। সময় নষ্ট করলে মামলার সেইসব তথ্যপ্রমাণ সংক্রান্ত নথি নষ্ট হতে পারে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন মামলাকারীর আইনজীবী। 

এরপরেই মঙ্গলবার জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি ও শুনানির নির্দেশ দেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। তবে দুপুর আড়াইটে নাগাদ, শুনানি শুরুর সময় মামলাকারীর তরফে জানানো হয়, মামলা দায়েরের ক্ষেত্রে পদ্ধতিগত কিছু কাজ এখনও বাকি রয়েছে। এর পরই বিচারপতি জানিয়ে দেন, বুধবার দুপুর ২টোয় এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: Mamata Banerjee : 'আমি বলি ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও' হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সম্প্রতি একের পর এক মামলায় আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন ২০১৪-র প্রাইমারি টেট মামলা আদালতে পৌঁছলে যদিও তেমন কোনও প্রতিক্রিয়া দেয়নি দল। এর আগে এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে দোষ ঠেলতে দেখা গিয়েছিল দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে। এ দিন যদিও তিনি বলেন, "যা ভুল তা ভুল, যা ঠিক তা ঠিক, বিচার বিভাগীয় বিষয়ে কোনও মন্তব্য করব না।"

SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে। মন্ত্রী কন্যাকে ৪১ মাসের বেতনবাবদ পাওয়া টাকাও ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটেই সোমবার সিদ্দিক গাজি নামে আরও এক ‍শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। ওই ব্যক্তি ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে মুর্শিদাবাদের সলুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। আ

আরও এক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ

গত বছর, কলকাতা হাইকোর্টে মামলা করেন SSC’র চাকরিপ্রার্থী অনুপ গুপ্ত। তিনি অভিযোগে বলেন, মেধা তালিকায় ২০০ নম্বরে থাকলেও, তিনি চাকরি পাননি। কিন্তু, মেধা তালিকায় ২৭৫ নম্বরে থাকা সিদ্দিক গাজি চাকরি পেয়েছেন। এই মামলাতেই সোমবার বিচারপতি রাজশেখর মান্থা চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget