এক্সপ্লোর

Primary TET: পাঁচ বছর পর আজ রাজ্যে প্রাথমিক টেট, অগ্নিপরীক্ষা রাজ্য এবং পর্ষদেরও, ছয় জেলায় ইন্টারনেটে নিয়ন্ত্রণ

TET Exam: শহর কলকাতায় আজ ১৫টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থী এবং পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত লোকজন ছাড়া ভিতরে ঢোকা নিষিদ্ধ বাকিদের।

কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পাঁচ বছর পর রবিবার রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা। তবে শধু চাকরিপ্রার্থীদের নয়, প্রাথমিক টেট পরীক্ষায় আজ পরীক্ষা পর্ষদের এবং রাজ্য সরকার তথা নবান্নেরও অগ্নিপরীক্ষা। তাই নিশ্ছিদ্র নিরাপত্তায়, বজ্রআঁটুনি ব্যবস্থার মধ্যে নেওয়া হচ্ছে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের ফটকে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। থাকছে সিসিটিভি-র বন্দোবস্ত। সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ১১টার পর থেকে প্রবেশ বন্ধ। পর্ষদের তরফে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য। 

এখনও পর্যন্ত যে তথ্য় মিলেছে, সেই অনুযায়ী, আজ প্রাথমিক টেট পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন। তাঁদের অভিভাবক মিলিয়ে ছুটির দিন প্রায় ১০ লক্ষ মানুষ রাস্তায় নামবেন বলে অনুমান প্রশাসনের। রবিবার এমনিতে যান চলাচল কম হলেও, এ দিন পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য সব সরকারি, বেসরকারি রাস্তায় নামছে। রবিবার হাওড়া এবং শিয়ালদায় লোকাল ট্রেন কম চললেও, আজ অন্য দিনের নমতো পরিষেবা মিলবে। রবিবার ১৫ মিনিট অন্তর মেট্রো চলে। এ দিন সেই ব্যবধান কমানো হচ্ছে। নামানো হচ্ছে আটটি বাড়তি মেট্রোও। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে সংখ্যা। 

শহর কলকাতায় আজ ১৫টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থী এবং পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত লোকজন ছাড়া ভিতরে ঢোকা নিষিদ্ধ বাকিদের। একই সঙ্গে রাজ্যের ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশে। দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদেও নিয়ন্ত্রণ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। 

নিয়োগ দুর্নীতিতে OMR শিট নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। OMR শিট খালি থাকলেও অযোগ্য চাকরিপ্রার্থী নম্বর পেয়েছেন বলে সামনে  সেছে অভিযোগ। এ বার তাই নয়া নিয়ম কার্যকর হয়েছে। পরীক্ষার পর প্রশ্নের বুকলেট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। OMR শিটের দু’টো কপি থাকবে। তার মধ্যে একটি পর্ষদ নেবে। অন্যটি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থী।

আজ রাজ্য়ের ১ হাজার ৪৬০টি কেন্দ্রে প্রাথমিকের TET পরীক্ষা নেওয়া হবে। বেলা ১২টা থেকে দুপুর ২.৩০টে পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য, অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস চালানোর নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। কন্ট্রোল রুম খুলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা>

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget