এক্সপ্লোর

TET Exam: ‘পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন কেউ কেউ’, টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির

TET Exam Notification: কাল টেটে অংশ নিচ্ছেন ৬ লক্ষ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী। ১ হাজার ৪৬০টি কেন্দ্রে হবে পরীক্ষা। পর্ষদের কন্ট্রোলরুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি, এমনটাই জানা গিয়েছে। 

কলকাতা: রবিবার প্রাইমারি টেট (Primary TET)। এদিকে টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির। এদিনের সাংবাদিক বৈঠক (Press Conference) থেকে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ‘পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন কেউ কেউ। প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন ভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা চলছে। পর্ষদের সভাপতির কাছে এসেছে একাধিক এসএমএস।' 

পাশাপাশি তিনি এও বলেন, "বিঘ্ন তৈরি করার চেষ্টা করলে প্রশাসনের কাছে কঠোরতম শাস্তির কথা জানাব। আমাদের কাছে খবর আছে, কেউ কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে। যদিও আমরা অত্যন্ত সতর্ক আছি, প্রশাসন সতর্ক আছে। প্রশাসনের সর্বস্তরে, যোগাযোগ, স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই বদ্ধপরিকর।"                                                                                                      

প্রসঙ্গত, কাল টেটে অংশ নিচ্ছেন ৬ লক্ষ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী। ১ হাজার ৪৬০টি কেন্দ্রে হবে পরীক্ষা। পর্ষদের কন্ট্রোলরুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন, ‘স্বচ্ছতার স্বার্থে ওএমআর শিটের দুটো কপি থাকবে’, এবছর পরীক্ষায় নতুন কী কী থাকছে জানাল পর্ষদ?

রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022)। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের তরফে জানানো হয়েছে, TET উত্তীর্ণ মানেই নিয়োগের অধিকার এমনটা নয়, এটি নিয়োগের যোগ্যতামান মাত্র। পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, TET-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। 

টেট পরীক্ষার কিছু বিধি নির্দেশিকা দেখে নিন একনজরে

  • পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে (wbbpe.org)
  • পরীক্ষার্থীদের নির্দিষ্ট রুম নম্বর এবং সিট নম্বর থাকবে। সেখানেই বসে পরীক্ষা দিতে হবে। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল করা হবে। 
  • পরীক্ষা শুরুর অন্তত ২ ঘণ্টা আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget