এক্সপ্লোর

Railway Projects : পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ডের ২টি রেল-প্রকল্পকে গ্রিন সিগন্যাল কেন্দ্রীয় মন্ত্রিসভার, খরচ পড়বে ৪,৪৭৪ কোটি টাকা

Railway Projects : অনুমোদিত এই প্রকল্পের কাজ শেষ হবে ২০৩০-'৩১ সাল নাগাদ। এই রেলপথ সংযোগ স্থাপন করবে ৫,৬৫২টি গ্রামের সঙ্গে।

নয়াদিল্লি : রাজ্যের জন্য বড় খবর। রেলের দু'টি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিল অর্থ-বিষয়ক ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই কমিটি ৪ হাজার ৪৭৪ কোটি টাকার এই প্রকল্পকে মঙ্গলবারই গ্রিন সিগন্যাল দেয়। এই দুই প্রকল্প হচ্ছে- সাঁইথিয়া-পাকুড় চতুর্থ লাইন ও সাঁতরাগাছি-খড়গপুর চতুর্থ লাইন। যা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ৫টি জেলাকে অতিক্রম করবে। ভারতীয় রেল দৈর্ঘ্যে আরও ১৯২ কিলোমিটার বাড়বে। 

অনুমোদিত এই প্রকল্পের কাজ শেষ হবে ২০৩০-'৩১ সাল নাগাদ। এই রেলপথ সংযোগ স্থাপন করবে ৫,৬৫২টি গ্রামের সঙ্গে। যেখানকার বাসিন্দা সংখ্যা প্রায় ১৪৭ লক্ষ। রেলপথের এই উন্নতিতে লাভ হবে পর্যটনেরও। কারণ, এই পথে পড়ছে একাধিক পর্যটন গন্তব্য। তারমধ্যে রয়েছে- বোলপুর-শান্তিনিকেতন, নন্দীকেশ্বরী মন্দির (শক্তিপীঠ), তারাপীঠ (শক্তিপীঠ), পটচিত্র গ্রাম, ধাদিকা অরণ্য, ভীমবাঁধ বন্যপ্রাণি অভয়ারণ্য ও কামেশ্বর কুণ্ড। 

 

CCEA-র তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রী মোদির নতুন ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা এই অঞ্চলের জনগণকে 'আত্মনির্ভর' করে তুলবে, এলাকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে, যা তাঁদের কর্মসংস্থান/স্ব-কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।" একটি সরকারি বিবৃতি অনুসারে, অনুমোদিত প্রকল্পগুলি কয়লা, পাথর, ডোলোমাইট, সিমেন্ট, লোহা, ইস্পাত, খাদ্যশস্য, POL, পাত্র ইত্যাদি পণ্য পরিবহনের জন্য অপরিহার্য রুট। এটি জলবায়ু সংক্রান্ত লক্ষ্য অর্জনে এবং দেশের সরবরাহ খরচ কমাতে সাহায্য করবে।

গত পয়লা ফেব্রুয়ারি ২০২৬-'২৭ কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। নবমবারের জন্য বাজেট পেশ করেন নির্মলা সীতারমণ। সেই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'ডানকুনি থেকে সুরাত-আরেকটি ফ্রেট করিডর হবে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডর। মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, দিল্লি-বারাণসী, বারাণসী-শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর। মুম্বই থেকে চেন্নাই, দিল্লি থেকে শিলিগুড়ি-৭টি হাই স্পিড রেল করিডর', হাইস্পিড ট্রেনে দিল্লির সঙ্গে জুড়বে শিলিগুড়ি। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডরের সঙ্গে যুক্ত হবে দুর্গাপুর।

ভোটমুখী পশ্চিমবঙ্গে দরাজ মোদি সরকারের রেলমন্ত্রক। সম্প্রতি দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার পেয়েছে পশ্চিমবঙ্গ। গত ১৭ জানুয়ারি মালদার সভা থেকে খোদ প্রধানমন্ত্রী সেই ট্রেনের উদ্বোধন করেছিলেন। দক্ষিণবঙ্গে থমকে থাকা ৪টি প্রকল্প নতুন করে চালুর উদ্যোগ নেয় রেল। বনগাঁ থেকে পোড়ামহেশতলা ২০ কিলোমিটার পথ ও বনগাঁ থেকে চাঁদাবাজার, সাড়ে ১১ কিলোমিটার রাস্তা জুড়ছে রেলপথে। পাশাপাশি, চাঁদাবাজার থেকে বাগদা এবং নদিয়ার রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত তৈরি হবে নতুন রেললাইন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget