এক্সপ্লোর

Manik Bhattacharya: নিজামের হাজিরা এড়িয়ে বেপাত্তা শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক, দায়ের FIR

‘আজ পর্যন্ত মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই’।

কলকাতা: কোথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য? যাদবপুর থানায় ডায়েরি কোর্ট নিযুক্ত এসিপির। মানিককে গতকাল রাত ৮টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে নিজাম প্যালেসে হাজিরা দেননি মানিক। সুপ্রিম কোর্ট থেকে একদিনের রক্ষাকবচ পেয়েছেন মানিক। ‘আজ পর্যন্ত মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই’। গতকাল নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ মানিক ভট্টাচার্যর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য:  প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে।  প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের স্পেশাল লিভ পিটিশন। গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য। বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেন মানিক ভট্টাচার্য। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। 

সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। গত ২ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অপসারিত পর্ষদ সভাপতি। স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। সব পক্ষকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। প্রাথমিক মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি বিচারপতি নির্দেশ দেন, মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে দাখিল করতে হবে। এই দুটো নির্দেশকে চ্যালেঞ্জ করেই মানিক ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের প্রত্যেকটি নির্দেশকে মান্যতা দেয়। 

সুপ্রিম কোর্টে (Suprim Court) মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) একদিনের রক্ষাকবচ দেওয়া হয়। কাল পর্যন্ত গ্রেফতারির (Arrest) মতো কোনও কড়া পদক্ষেপ নয়। মানিককে একদিনের রক্ষাকবচ দিয়ে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টে ফের মানিক ভট্টাচার্যের আবেদনের শুনানি। নিয়োগে দুর্নীতি মামলায় মানিককে হাজিরার ডেডলাইন দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। রাত ৮টার মধ্যে মানিককে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের। ওএমআর শিট নষ্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে নষ্ট করা হয়েছিল ওএমআর শিট। বাছাই করা সংস্থাকে নষ্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের। 

‘দায়িত্বপ্রাপ্ত সংস্থার ভূমিকা খতিয়ে দেখবে সিবিআই। ২০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কার কার ওএমআর শিট নষ্ট? আইন মেনে ওএমআর শিট নষ্ট কিনা, দেখাতে পারেনি পর্ষদ। ওএমআর শিট নষ্টের সময় পর্ষদের কোনও আধিকারিক ছিলেন না। রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। ওএমআর শিট নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক ও ঢিলেঢালা’
সাংবিধানিক সংস্থার কাছে এই ভূমিকা প্রত্যাশিত নয়, রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। এফআইআর দায়ের করবে সিবিআই। সিবিআইকে অনেকে খাঁচাবন্দি তোতাপাখি বলতে পারেন। কিন্তু দিনের শেষে কোনও না কোনও সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আদালতে তদন্তকারীদের নাম জানান। সিবিআইয়ের অধিকর্তাকে বলব, নাম দেওয়ার জন্য, পর্যবেক্ষণ হাইকোর্টের। 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget