এক্সপ্লোর

Durga Puja 2023: নেই বাড়ির কর্তা, দেবীপক্ষের সূচনার পরেও খাঁ খাঁ করছে কালিয়াগঞ্জের দাসমুন্সি বাড়ি !

ছেলেকে নিয়ে বর্তমানে দিল্লিতে থাকেন দীপা দাশমুন্সি। এখন আর পুজোই হয় না দাশমুন্সি বাড়িতে

সুদীপ চক্রবর্তী, কালিয়াগঞ্জ : বাড়ির কর্তা প্রিয়রঞ্জন দাশমুন্সি (Priya Ranjan Dasmunsi) নেই। পুজোর তৎপরতা, অতিথিদের আনাগোনাও নেই। দেবীপক্ষের সূচনার পরে খাঁ খাঁ করছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) কালিয়াগঞ্জের দাশমুন্সি বাড়ি। 

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের দাশমুন্সি বাড়ি। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ি। এক সময়ে পুজো এলেই কালিয়াগঞ্জের শ্রী কলোনির এই বাড়িতে বেজে উঠত আগমনির সুর। আলোয় সেজে উঠত গোটা বাড়ি। বাড়ত অতিথিদের আনাগোনা। ছোট-বড় নেতা, পাড়া প্রতিবেশী থেকে গরিব-দুঃস্থ মানুষ। সকলের প্রাণের পুজো ছিল দাশমুন্সি বাড়ির পুজো। পুজোয় মেতে উঠতেন প্রিয়রঞ্জন দাশমুন্সি এবং তাঁর স্ত্রী দীপা দাশমুন্সি। কিন্তু, এসবই এখন স্মৃতি। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১৭ সালের ২০ নভেম্বর প্রয়াত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি। তারপর থেকেই আমুল বদলে গেছে ছবিটা। ছেলেকে নিয়ে বর্তমানে দিল্লিতে থাকেন দীপা দাশমুন্সি। এখন আর পুজোই হয় না দাশমুন্সি বাড়িতে।

প্রতিবেশী সঞ্জিত সিং বলেন, "আগে দাদা ছিলেন। তখন পুজো খুবই জমজমাট হতো। এখন পুজো হচ্ছে না। ম্য়াডামের দ্বারা এখন সম্ভব না। আগে ঘটপুজো হতো। দুই-তিন বছর ধরে ঘটপুজোও হচ্ছে না।"

অপর এক প্রতিবেশী মাধাই পাল বলেন, "শুধু একটা পুজো নয়, এটা উৎসবে পরিণত হয়েছিল। পুজোকে কেন্দ্র করে নানারকম আনুষ্ঠানিক জিনিস এখানে হতো। যেহেতু প্রিয়দা কালিয়াগঞ্জের লোকদের বস্ত্র বিতরণ করতেন, সেই জন্য তার প্রস্তুতি আমাদের নিতে হতো। কূপন কাটা, বিলি করা ইত্যাদি। পুজোর সময় এখানকার রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য বন্ধ থাকত। কারণ, দু'দিকে এত লাইন পড়ত, পুলিশ এসে ব্য়ারিকেড করেও সামাল দিতে পারত না।" 

আনাচে-কানাচে বেড়েছে আগাছা। পুরু ধুলোর আস্তরণে ঢেকেছে মন্দির। অতীতের স্মৃতি নিয়ে নিঃসঙ্গতাকে সঙ্গী করেই বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কালিয়াগঞ্জের দাসমুন্সি বাড়ি।

উত্তর দিনাজপুরের অপর এক পুজো-

পুজোর বয়স ৪০০ বছরেরও বেশি। শোনা যায়, মুঘল সম্রাট শেরশাহের আমলে শুরু হয়েছিল পুজো। সেই ঐতিহ্যই বহন করে নিয়ে চলেছে উত্তর দিনাজপুরের ইটাহারের ভূপালপুর রাজবাড়ির পুজো। অন্যান্য বারের মতো এবারও পুজো হবে একচালা প্রতিমার। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিবর্তনও এসেছে এই বাড়ির পুজোয়। 

আরও পড়ুন ; বিশেষ আকর্ষণ কুমারী পুজো, ঘরে তৈরি মিষ্টি নিবেদন, মন্ত্রীর বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
Baruipur Incident : 'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget