এক্সপ্লোর

P. Chidambaram: ভার্চুয়াল শুনানিতে অংশ নিলেও, চিদম্বরমের বিরুদ্ধে হাই কোর্ট চত্বরে বিক্ষোভ কংগ্রেসপন্থী আইনজীবীদের

মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর সংক্রান্ত দুর্নীতি মামলায় কেভেন্টারের হয়ে সওয়াল করায়, দলের সাংসদ ও কেন্দ্রীয় নেতা পি চিদম্বরমের বিরুদ্ধে সুর আরও চড়ালেন কংগ্রেসপন্থী আইজীবীরা। 

সৌভিক মজুমদার, কলকাতা: আজও পি চিদম্বরমের (P Chidambaram) বিরুদ্ধে কলকাতা হাই কোর্ট (Kolkata High court) চত্বরে বিক্ষোভ দেখালেন কংগ্রেসপন্থী আইনজীবীরা। এজলাসে হাজির না হয়ে আজ ভার্চুয়াল শুনানিতে চিদম্বরম অংশ নিলেও, থামল না অসন্তোষ। প্রবীণ কংগ্রেস (Congress) নেতার বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বকে নালিশ জানাতে চান বিক্ষোভকারীরা। 

বুধবার কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) চত্বরে কংগ্রেসপন্থী আইজীবীদের তুমুল বিক্ষোভের মুখ পড়েন পি চিদম্বরম। বৃহস্পতিবার উঠল তাঁর বিরুদ্ধে স্লোগান। মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর সংক্রান্ত দুর্নীতি মামলায় কেভেন্টারের হয়ে সওয়াল করায়, দলের সাংসদ ও কেন্দ্রীয় নেতা পি চিদম্বরমের বিরুদ্ধে সুর আরও চড়ালেন কংগ্রেসপন্থী আইজীবীরা। 

বুধবার মামলায় লড়তে এসে কংগ্রেসপন্থী আইনজীবীদের বেনজির বিক্ষোভের মুখে পড়েন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য পি চিদম্বরম। বৃহস্পতিবার এজলাসে হাজির না হলেও, ভার্চুয়াল শুনানিতে তিনি অংশ নেন। 

তারই প্রতিবাদে এদিন, হাইকোর্টের সামনে পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসপন্থী আইনজীবীরা। এ দিনও, বিক্ষোভের পুরোভাগে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও আইনজীবী কৌস্তভ বাগচী।

হাইকোর্টের আইনজীবী ও কংগ্রেস নেতা  কৌস্তভ বাগচীর কথায়, দিল্লি থেকে এসে দালালি চলবে না। চিদম্বরমের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন বহিষ্কার করা হবে না? লজ্জা লাগে ওনাকে কংগ্রেসের লোক বলতে! আজ আসলে গাড়ির চাকা গড়াতে দিতাম না।

২০১৭ সালে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অথচ এই মামলাই খারিজের দাবিতে, কেভেন্টারের হয়ে কলকাতা হাইকোর্টে মামলা লড়ছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য পি চিদম্বরম! খোদ অধীর চৌধুরীও যে কমিটির সদস্য!

এই কারণেই পি চিদম্বরমের বিরুদ্ধে টানা বিক্ষোভ দেখালেন হাইকোর্টের কংগ্রেসপন্থী আইনজীবীরা। মেট্রো ডেয়ারি মামলায়, ১৬ মের মধ্যে রাজ্যে সরকারের কাছে সমস্ত নথি চেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget