এক্সপ্লোর

Projapoti Controversy: 'সিনেমাটা আমার-মিঠুনদার উপরেই ছেড়ে দিন,' কুণালকে পাল্টা দেব

Dev On Kunal Ghosh Comment: 'মিঠুনের জন্যেই সিনেমা ফ্লপ, তাই প্রচারে আসার চেষ্টা,' কটাক্ষ কুণালের। গতকাল এই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। এদিন তার পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ দেব।

কলকাতা: নন্দনে 'ব্রাত্য' মিঠুন-দেবের 'প্রজাপতি', তৃণমূলের অন্দরেই সংঘাত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে জবাব দলেরই সাংসদের। সিনেমাটা আমার-মিঠুনদার উপরেই ছেড়ে দিন, কুণালের (Kunal Ghosh) মন্তব্যের পাল্টা জবাব দেবের (Dev)। 

কুণালকে পাল্টা জবাব দেবের: গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি প্রজাপতি। কিন্তু মুক্তির পরে নন্দনে শো পেল না মিঠুন-দেব অভিনীত 'প্রজাপতি'। আক্ষেপের সুরে ট্য়ুইট করে, দেব বলেন, নন্দন, এবার তোমাকে মিস করব। আর এরপরই প্রজাপতির ডানায় লাগে রাজনীতির রং। 'মিঠুনের জন্যেই সিনেমা ফ্লপ, তাই প্রচারে আসার চেষ্টা,' কটাক্ষ কুণালের। গতকাল এই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। এদিন তার পাল্টা জবাব দিলেন সিনেমার প্রযোজক তথা অভিনেতা দেব। যিনি আবার তৃণমূল সাংসদও। 

ঠিক কী বলেছিলেন কুণাল ঘোষ? 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "এই সিনেমাটায় দেবের অভিনয় দারুণ। দেব দারুণ অভিনয় করেছেন। টনিকে পরাণ বন্দ্যোপাধ্যায় সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গিয়েছেন মিঠুনদা। মিঠুনদার অভিনয়ের জন্য ছবিটা ঝাড় খেয়ে গিয়েছে। মিঠুনদাকে দশ গোল দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এই জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে টানার জন্য বিজেপি চেষ্টা করছে।'' "সব অভিনেতাই যদি সবকিছু বোঝেন, তাতে সিনেমা ফ্লপ হয় কেন? দেব যে সমস্যায় পড়েছেন, তাতে ওর মনের কথা বলা সম্ভব নয়।'' নন্দনে প্রজাপতি শো না পাওয়া নিয়ে দেবকে কটাক্ষ কুণাল ঘোষের।

পাল্টা কী বললেন দেব?

কোনও বিতর্ক, বিরোধিতা দেখার সময় পাচ্ছি না। আমি দর্শকদের মাঝে রয়েছি। আমার দল বা অন্য দলের অনেকেই নিজেদের মতো করে বক্তব্য রাখছেন। আমার বা মিঠুনদার পক্ষ নিয়ে কথা বলছেন। এসবের মধ্যে পড়বেন না। আমার আর মিঠুনদার উপর এই বিষয়টা ছেড়ে দিন। যত বেশি এটা নিয়ে বিতর্ক তৈরি করবেন, তত এটা নিয়ে মানুষ ভয় পেয়ে যাবেন। মানুষ ভালবেসে আসছে ছবিটা দেখতে। এরপর ভয় পেলে সেটা হবে না। সবমিলিয়ে বাংলা ছবির ক্ষতি হবে। কুণালবাবু বর্ষীয়ান একজন মানুষ। এটা ওঁর ব্যক্তিগত মত। আমার যদি মনে আবার ছবিতে মিঠুনদাকে নেব। 

প্রজাপতি ছবির অভিনেতা দেব এবং মিঠুন চক্রবর্তী দুজনই দুই রাজনৈতিক দলের সদস্য়। দেব তৃণমূলের সাংসদ। আর মিঠুন চক্রবর্তী বিজেপির সদস্য়। মতাদর্শগত পার্থক্য থাকলেও অভিনয়ের মাঝে রাজনীতি গুরুত্বপূর্ণ নয়, সেটা একাধিকবার তাঁরা তুলে ধরেছেন তাঁদের বক্তব্যে। এমনকী সৌজন্যের রাজনীতির পক্ষে সওয়াল করেছেন দুজনই। 

আরও পড়ুন: Kunal Ghosh: 'মিঠুনের ফ্লপ অভিনয়ে দাগ কাটেনি ছবি, হিট করতে বিতর্ক বিজেপির'

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget