এক্সপ্লোর

Property Increase Case : 'রাজ্যের লোকাযুক্তে মামলার বিচার হওয়া উচিত', সম্পত্তি বৃদ্ধি মামলায় দ্রুত শুনানি দাবি ৩ মন্ত্রীর

Calcutta High Court : তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে একাধিক মন্ত্রী-বিধায়কের সম্পত্তি বৃদ্ধির মামলা

সৌভিক মজুমদার, কলকাতা : তৃণমূল (TMC) নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ তিন মন্ত্রীর আইনজীবীর। দৃষ্টি আকর্ষণ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ রায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী। এর আগে এই মামলায় ইডি-কে পক্ষ করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন তাঁরা। আবেদন খতিয়ে দেখার আশ্বাস দেন প্রধান বিচারপতি। রাজ্যে লোকাযুক্ত আছে, মামলার বিচার সেখানেই হওয়া উচিত বলে দাবি করেন মন্ত্রীর আইনজীবী।

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর, গরু পাচার মামলায় CBI-এর জালে ধরা পড়েছেন অনুব্রত মণ্ডল। এই জোড়া ঘটনার মাঝেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে একাধিক মন্ত্রী-বিধায়কের সম্পত্তি বৃদ্ধির মামলা। ২০১৭ সালে দায়ের হওয়া এই মামলায় ইতিমধ্যেই ইডি-কে যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আর এই নির্দেশই পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী- ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। এনিয়ে অবশ্য তাঁদের কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 'কেন ED-কে আটকানোর চেষ্টা হচ্ছে ? ডাল মে কুছ কালা হে!' বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন ; সম্পত্তি বৃদ্ধির মামলায় ED-কে পার্টি করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি ৩ মন্ত্রীর

সম্পত্তি বৃদ্ধির মামলায় কাদের নাম ?

তবে, সম্পত্তি বৃদ্ধির মামলায় রাজ্যের শাসকদলের ১৯ জন নেতা-মন্ত্রীর নামের পাশাপাশি ১৩ জন বাম নেতা, ৯ কংগ্রেস নেতা এবং ৪ বিজেপি নেতার নামও রয়েছে। এর মধ্যে রয়েছেন, সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীদের নাম। এছাড়াও তালিকায় নাম রয়েছে প্রাক্তন বাম বিধায়ক ধীরেন বাগদি, রামচন্দ্র ডোমের মতো প্রাক্তন বাম সাংসদ, খগেন মুর্মুর মতো প্রাক্তন বাম বিধায়ক ও বর্তমান বিজেপি সাংসদের। সম্পত্তি মামলার তালিকায় নাম রয়েছে-অধীর চৌধুরী, আবু হেনা, নেপাল মাহাতো, মোহিত সেনগুপ্তর মতো কংগ্রেসের প্রথম সারির নেতার। 

বাম-কংগ্রেসের পাশাপাশি তরুণকান্তি ঘোষ, সুধীর কুমার পান্ডে, ফণিভূষণ মাহাতোর মতো বিজেপি নেতারও নাম রয়েছে মামলায়। তবে তিন মন্ত্রী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানোয়, কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আদালতে যে কেউ যেতে পারেই। তার মানে ওঁরা মেনে নিলেন সম্পত্তি বেড়েছে। ইডিকে আটকাতে চাইছেন কেন ? তার মানে ডাল মে কুছ কালা হে। তৃণমূলের সবাই চোর, তার জন্য ৫ জন মন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে, আমরা চোর নই। ঠিক সবাই চোর নয়, ২৫ শতাংশ চোর আর ৭৫ শতাংশ ডাকাত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget