এক্সপ্লোর

Ultadanga Auto Strike: বন্ধ বাগুইআটি-উল্টোডাঙা রুটের অটো, চূড়ান্ত হয়রানি যাত্রীদের

এ ব্যাপারে পুলিশও নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে। গতকাল দুই রুটের অটো চালকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

ঝিলম করঞ্জাই, কলকাতা: বেআইনি অটো (Auto) চলাচলের প্রতিবাদ। এই নিয়ে দ্বিতীয় দিন বন্ধ বাগুইআটি (Baguihati)-উল্টোডাঙা (Ultadanga) রুটের অটো। অফিস টাইমে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। অটো চালকদের পক্ষ থেকে অসুস্থ ও পড়ুয়াদের জন্য ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। বাগুইআটি-উল্টোডাঙা রুটের চালকদের অভিযোগ, উল্টোডাঙা-এয়ারপোর্ট রুটে বেআইনি অটো চলছে। প্রতিবাদ জানিয়েও কাজ হয়নি। এ ব্যাপারে পুলিশও নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে।

অটো চালকদের মধ্যে মারামারি: গতকাল দুই রুটের অটো চালকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বাগুইআটি-উল্টোডাঙা রুটের এক অটো চালককে গ্রেফতারও করা হয়। প্রতিবাদে গতকাল থেকেই এই রুটে অটো চলাচল বন্ধ রেখেছেন চালকরা। বাগুইআটি থানার মধ্যস্থতায় আজ দুপুরে বাগুইআটি-উল্টোডাঙা ও উল্টোডাঙা-এয়ারপোর্ট রুটের অটো চালকদের বৈঠক হবে। বৈঠকে কী সিদ্ধান্ত হয়, তা দেখেই বাগুইআটি-উল্টোডাঙা অটো চলাচল নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে চালকরা জানিয়েছেন। 

চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা: বেআইনি অটো চলাচলের প্রতিবাদ। এদিনও বন্ধ বাগুইআটি-উল্টোডাঙা রুটের অটো। চরম দুর্ভোগে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। বাগুইআটি-উল্টোডাঙা রুটের চালকদের অভিযোগ, উল্টোডাঙা-এয়ারপোর্ট রুটে বেআইনি অটো চলছে। বার বার  প্রতিবাদ জানিয়েও কাজ হয়নি। এ ব্যাপারে পুলিশও নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুই রুটের অটো চালকদের মধ্যে মারামারি হয়। বাগুইআটি-উল্টোডাঙা রুটের এক অটো চালককে গ্রেফতারও করা হয়।পরে তিনি জামিন পান।
তারপরই বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটো চলাচল বন্ধ করে দেন চালকরা। 

দুই রুটটের বিবাদের জেরে এদিনও দুপুর পর্য়ন্ত রাস্তায় নামেনি কোনও অটো। অটো বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। যদিও অটো চালকদের পক্ষ থেকে অসুস্থ ও পড়ুয়াদের জন্য ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। বাগুইআটি থানার মধ্যস্থতায় এদিন দুপুরে বাগুইআটি-উল্টোডাঙা ও উল্টোডাঙা-এয়ারপোর্ট রুটের অটো চালকদের বৈঠক হয়। বৈঠকে কী সিদ্ধান্ত হয়, তা দেখেই বাগুইআটি-উল্টোডাঙা অটো চলাচল নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে চালকরা জানিয়েছেন।  

এর আগেও একই দাবি তুলে সরব হয়েছিলেন এই রুটের অটোচালকরা। এই অভিযোগ তুলে বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটো বন্ধ করে অবস্থানে বসেন চালকরা। আগাম ঘোষণা ছাড়া অটো বন্ধে চরম হয়রানির শিকার যাত্রীরা। 

সপ্তাহের শুরুর দিনই, বাগুইআটি-উল্টোডাঙার মতো গুরুত্বপূর্ণ রুটে আচমকা বন্ধ অটো। এদিন বেলা ১২টা থেকে অটো বন্ধ রেখে বাগুইআটি মোড়ে অবস্থানে বসেন চালকরা। বাগুইআটি-উল্টোডাঙা রুটে প্রায় ৪২৩টি অটো চলে। দিনের ব্যাস্ত সময়ে হঠাত্‍ অটো বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় পড়েন যাত্রীরা। 

অটো চালকদের অভিযোগ, বাগুইআটি-উল্টোডাঙা রুটে অনুমতি ছাড়াই অনেক বেআইনি অটো ঢুকে পড়েছে। প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও সুরাহা হয়নি। তার প্রতিবাদেই এদিন অটো বন্ধ করে অবস্থানে বসেন চালকরা। আগাম ঘোষণা ছাড়া এভাবে অটো বন্ধ করে দুর্ভোগে ফেলা হল কেন? এই প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget