এক্সপ্লোর

Jhalda Municipality : জেলাশাসকই ঝালদা পুরসভার দায়িত্বে, ডিভিশন বেঞ্চের রায়ে অস্বস্তি কংগ্রেসের

Calcutta High Court : এর আগে প্রশাসক বসানোর সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়। ঝালদা পুরসভা চালানোর দায়িত্বভার জেলাশাসককে দিয়েছিল সিঙ্গল বেঞ্চ।

কলকাতা : ঝালদা পুরসভা (Jhalda Municipality Corporation) সংক্রান্ত মামলায় হাইকোর্টে (Calcutta High Court) অস্বস্তি কংগ্রেসের (Congress)। পুরসভার দায়িত্ব সামলাবেন জেলাশাসকই, নির্দেশ ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চের নির্দেশ। এর আগে প্রশাসক বসানোর সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়। ঝালদা পুরসভা চালানোর দায়িত্বভার জেলাশাসককে দিয়েছিল সিঙ্গল বেঞ্চ।

সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। জেলাশাসককে পুরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় তারা। রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিন্হার। পরিবর্তে জেলাশাসককে পুরসভার দায়িত্ব সামলানোর নির্দেশ দেয় আদালত। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ কংগ্রেসের আইনজীবীদের।

প্রসঙ্গত, সম্প্রতি ঝালদা পুরসভা হাতছাড়া হয় তৃণমূলের (TMC),  আস্থা ভোটে তৃণমূলকে টেক্কা দেয় কংগ্রেস (Congress)। ২ নির্দল কাউন্সিলরের সমর্থন করেন কংগ্রেসকে। তৃণমূলের বিরুদ্ধে ভোট ২ নির্দল কাউন্সিলরের তলবি সভায় তৃণমূলের কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না। পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের। তাহেরপুরের পর ঝালদা পুরসভাও বিরোধীদের দখলে। হাইকোর্টের নির্দেশে, পুরুলিয়ার ঝালদা পুরসভায় হয় আস্থা ভোট। ঝালদা শহরজুড়ে জারি হয় ১৪৪ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ঝালদা পুরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।  গত ১৩ অক্টোবর, তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন বিরোধী কাউন্সিলররা। বিরোধীদের তলবি সভা ডাকা নিয়ে শুরু হয় চাপানউতোর। মামলা গড়ায় হাইকোর্টে। আদালতের নির্দেশে ঝালদা পুরসভায় তলবি সভা ও আস্থা ভোট। কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর বাড়িতে জড়ো হন বাকি কংগ্রেস কাউন্সিলররা। এখান থেকেই দল বেঁধে তাঁরা পুরসভায় যান। 

পুরুলিয়ার ঝালদায় ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তপন কান্দু। কংগ্রেস প্রার্থী তপন ১২৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে, যিনি কিনা তাঁর নিজের ভাইপো। তার পর গত ১৩ মার্চ খুন হয়ে যান তপন। সঙ্গীদের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান। এ যাবৎ ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কখনও জেতেনি তৃণমূল। এদিকে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে কাকা তপন কান্দুর আসনে জয়ী হন ভাইপো মিঠুন কান্দু।ওই আসন ধরে রাখলেও বোর্ড গড়তে পারেনি কংগ্রেস। তারপর থেকেই ঝালদা পুরসভা নিয়ে জারি টানাপড়েন।

আরও পড়ুন- 'ভেবেছিলাম করোনা শেষ হয়ে গেছে, আবার তো হচ্ছে, অবস্থা বুঝে ব্যবস্থা' সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget