এক্সপ্লোর

Kali Puja 2023: অন্য পুজো হলেই রুষ্ট হন দেবী? গোটা গ্রামেই একটি মন্দিরেই পূজিতা কালী

Purba Bardhaman:পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। এখানেই আনখোনা গ্রামে এক পুরনো কালীমন্দিরে পূজিত হন দেবী।

রাণা দাস, পূর্ব বর্ধমান: দুর্গাপুজো হয়ে গিয়েছে। লক্ষ্মীপুজোও মিটেছে। এবার আর কদিন পরেই কালীপুজো (Kali Puja 2023)। দুর্গাপুজোর মতোই বাংলার কোণায় কোণায় পূজিতা হন দেবী কালীও। বাংলায় রয়েছে একাধিক শক্তিপীঠও। বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কালী মাহাত্ম্য। বিভিন্ন জেলায় কালীপুজো নিয়ে নানা কাহিনীও লোকমুখে প্রচারিত। এমনই এক জায়গা পূর্ব বর্ধমানের (Purba Bardhaman)  কেতুগ্রাম। এখানেই আনখোনা গ্রামে এক পুরনো কালীমন্দিরে পূজিত হন দেবী। কালীপুজো উপলক্ষে সেজে ওঠে গোটা গ্রাম।

কেতুগ্রামের (Ketugram) আনখোনা গ্রাম। গোটা গ্রামে একটাই মাত্র কালী মন্দির রয়েছে। এই গ্রামে নাকি আর কোনও কালী মন্দির নেই। এমন প্রথাই এখানে চলে আসছে প্রায় সাড়ে তিনশো বছর ধরে। লোকমুখে প্রচারিত যে, এই নিয়ম একবার ভাঙা হয়েছিল। কয়েক বছর আগে এই নিয়ম ভেঙেছিল গ্রামেরই একটি পরিবার। বছর কয়েক আগে গ্রামের একটি পরিবার বাড়িতে কালী প্রতিমা আনে। তার পুজোও করে, তারপরে নাকি সেই বাড়িতে দুর্ঘটনা ঘটে। তাতেই গ্রামের লোকের ধারণা হয় দ্বিতীয় পুজো করার জন্যই এই পরিবারের উপর রুষ্ট হয়েছেন দেবী কালী। তার জন্যই দুর্ঘটনার বিপদ নেমে এসেছে এই পরিবারের উপর। তাই পুরনো কালী মন্দির ছাড়া আলাদা করে কোনও কালীপুজো হয় না কেতুগ্রামের আনখোনা গ্রামে। এমন ভয়ের পিছনে রয়েছে একটি প্রচলিত লোককথা। কথিত আছে এই গ্রামে একবার মহামারী দেখা দিয়েছিল। সেই সময় গ্রামের কিছু মানুষ বীরভূমের মিরাট গ্রাম থেকে দেবী শীতলাকে গ্রামে নিয়ে এসে পুজো করতে চেয়েছিল। কিন্তু তাতে নাকি বাধা পড়েছিল। গ্রামের প্রতিষ্ঠিত দেবী কালী নাকি স্বপ্নাদেশ দিয়েছিলেন যে, অন্য কাউকে এই গ্রামে আনতে হবে না। তিনিই এই গ্রামকে রক্ষা করবেন। তারপর থেকে এই গ্রামকে সবরকম বিপদে-আপদে রক্ষা করে আসছেন এই দেবী, এমনই বিশ্বাস এই গ্রামবাসীর।

কথিত রয়েছে, অবিভক্ত বর্ধমানের কেতুগ্রামের আনখোনা গ্রামে বর্ধমানের রাজ পরিবার এই কালী প্রতিমা স্থাপন করে পুজো শুরু হয়। বর্ধমান রাজ পরিবারের শেষ রাজা উদয় চাঁদ মহতাব এই পুজোর জন্য ৫ টাকা করে অনুদানও পাঠাতেন। এই পুজো যাতে বন্ধ না হয় তার জন্য জমি, পুকুর দেবীর নামে দিয়ে গিয়েছেন তিনি। তাই আজও রাজা উদয় চাঁদ মহতাবের নামেই পুজোয় সংকল্প হয়।

আরও পড়ুন: মায়ের মূর্তির সামনে নর খুলি, ভূত চতুর্দশীতে 'বন্দেমাতরম' মন্ত্রে শুরু হয় কালী-আরাধনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget