এক্সপ্লোর

Kali Puja 2023: মায়ের মূর্তির সামনে নর খুলি, ভূত চতুর্দশীতে 'বন্দেমাতরম' মন্ত্রে শুরু হয় কালী-আরাধনা

Kali Pujo 2023: এলাকার মহিমা এখনও একই রকম। স্থানীয়দের বক্তব্য এখনও মন্দির চত্বরে গেলে গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা হয়। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: নিশুতি রাতে মশাল জ্বালিয়ে তন্ত্রমতে চলত মায়ের পুজো (Kalipujo)। ঘোর জঙ্গলে ঘেরা সেই মন্দিরে মায়ের পায়ের কাছেই থাকত শেয়ার ও মানুষের মাথার খুলি। মন্ত্রতন্ত্রে ভূত চতুর্দশীর সেই রাত যেন গা ছমছমে পরিবেশ তৈরি করত। 

কালের নিয়মে ধীরে ধীরে বদল এসেছে অনেক কিছুতেই। একসময় এই এলাকা আবৃতই ছিল জঙ্গল দিয়ে। জানা যায়, সেই সময় ডাকাতরা মশাল জ্বালিয়ে দেবীর পুজো করত। কালের গভীরে সেই জঙ্গল সাফ হয়ে ধীরে ধীরে গজিয়ে উঠেছে ইঁট কাঠ কংক্রিটের বহুতল। কিন্তু এলাকার মহিমা এখনও একই রকম। স্থানীয়দের বক্তব্য এখনও মন্দির চত্বরে গেলে গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা হয়। 

এই পুজো অবশ্য খ্যাত ভবানী পাঠকের কালী নামে। যদিও দেবী চৌধুরানির মন্ত্রদাতা সেই সাধক ভবানী পাঠকের সঙ্গে এর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও যোগ নেই। স্থানীয়দের দাবি, ঝোপ জঙ্গলে ভরা, অরণ্য মাঝে যেমন কালীপুজো করতেন ভবানী পাঠক, এখানেই তেমনভাবেই পুজো করত ডাকাতরা। পুকুর-সুড়ঙ্গও ছিল এই এলাকায়। শুধু তাই নয়, এলাকাবাসীদের দাবি একসময় এই মন্দিরে এসে আত্মগোপন করেছেন বহু বিপ্লবীও। সেই সকল সূত্রকে গেঁথেই এই পুজোর এমন নামকরণ বলে জানা যায়। 

পুজোর ইতিহাস

গা ছমছমে পরিবেশে তন্ত্র মতে এখনও দৈত্যাকার বট গাছের নিচে পূজিত হন এই মা কালী। জানা যায়, দেশ তখনও স্বাধীন হয়নি, পাল বংশ, সেন বংশের রাজত্বের সময় থেকে বছর বছর ধরে সেই সময় গভীর জঙ্গলের মাঝে হয়ে আসছে এই পুজো। আগে খড়ের চাল দেওয়া মন্দির থাকলেও এখন অবশ্য সেখানে পাকা বাড়ির মত মন্দির তৈরী হয়েছে স্থানীয়দের সাহায্যে। 

কালীমন্ত্রে বিশেষত্ব

ব্রিটিশ আমলে এই কালী মায়ের পুজো করতো বিপ্লবীরাও। তাই এই পুজোর বিশেষ মন্ত্র হল বন্দেমাতরম জয় জয় ভারতবর্ষম। এখনও পুজোর সময়ে উচ্চারিত হয় এই মন্ত্রই। ভুত চতুর্দশীতে অর্থাৎ পুজোর আগের দিন তন্ত্র মতে পুজো হয়। এখনও সেই সময়ের পঞ্চমুন্ডি আসন রয়েছে এই মন্দিরে। শেয়াল ও মানুষের মাথার খুলি ও রয়েছে প্রায় একশ বছর ধরে। মন্দিরের পিছনে আগে ছিল বিশাল জলাশয়, তার পাশে একসময় মৃতদেহ সৎকার করা হত। 

আরও পড়ুন, ৫১ পীঠের শেষ সতীপীঠ, পড়েছিল দেবীর কোমরের অংশ, কঙ্কালীতলার কী মাহাত্ম্য?

স্থানীয়দের মতে, প্রকাণ্ড বড় বড় দৈত্যাকার বট গাছের নিচে এক টুকরো ভয়ার্ত পরিবেশ যেন এখনও বিরাজমান। মন্দিরের সেবাইত মিলন চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা পরিমল আগস্থি সকলেই এক বাক্যে এই স্থান ও পুজোর মাহাত্ম্যর কথা স্বীকার করেছেন বারংবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget