এক্সপ্লোর

Purba Bardhaman News: আবাস যোজনায় উপভোক্তার নামে টাকা এলেও তা হাতে আসেনি, অভিযোগ নান্দাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

যুবকের সন্দেহ হওয়ায় তিনি কাগজপত্র ঘেঁটে দেখেন যে, তাঁর নামে তিনবারে এক লক্ষ কুড়ি হাজার টাকা এসেছে। অথচ, তিনি হাতে কিছুই পাননি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কোনও টাকা আসেনি।

রাণা দাস, পূর্ব বর্ধমান: খাতায় কলমে আবাস যোজনার (Housing Scheme) টাকা এলেও তা হাতে এসে পৌঁছয়নি বেশ কিছু উপভোক্তার হাতে। এমনই অভিযোগ জমা পড়েছে নান্দাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা এক নম্বর ব্লকের বিডিও। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) নান্দাই গ্রাম পঞ্চায়েত এলাকায়।

পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপসা গ্রামের বিশেষভাবে সক্ষম যুবক মহসিন মণ্ডল আবাস যোজনায় ঘর পাবে বলে এলাকার দুই তৃণমূল কর্মী তাঁর কাছ থেকে আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর নিয়ে যান। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ওই যুবক যখন তাঁদের কাছে জানতে চান, আবাস যোজনার টাকা এসেছে কিনা, তখন তাঁকে জানিয়ে দেওয়া হয় যে, টাকা এলে জানিয়ে দেওয়া হবে। কিন্তু মাস তিনেক পরও মহসিন নামে ওই যুবককে জানান হয় যে, এখনও টাকা আসেনি। যুবকের সন্দেহ হওয়ায় তিনি কাগজপত্র ঘেঁটে দেখেন যে, তাঁর নামে তিনবারে এক লক্ষ কুড়ি হাজার টাকা এসেছে। অথচ, তিনি হাতে কিছুই পাননি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কোনও টাকা আসেনি। এরপরই বিশেষভাবে সক্ষম ওই যুবক কালনা দু নম্বর ব্লকের বিডিওর কাছে পঞ্চায়েত প্রধান ও সদস্যের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। 

আরও পড়ুন - Katwa : এক ইউনিটের দাম ৫ হাজার টাকা ! রক্তের কালোবাজারির অভিযোগ কাটোয়া মহকুমা হাসপাতালে

জানা গিয়েছে, শুধু মহসিন মণ্ডলই নন, এরকম আরও বেশ কিছু উপভোক্তার নামে টাকা এলেও তা তাঁদের হাতে এসে পৌঁছয়নি। তৃণমূল পঞ্চায়েত সদস্য ও প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন আরও বেশ কিছু উপভোক্তা। তারপরই পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। যদিও এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন পঞ্চায়েত সদস্যরা। এই প্রসঙ্গে কোনও কথা বলতে চাননি পঞ্চায়েত প্রধান।

কালনা (Kalna) এক নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন যে, তাঁর কাছে নান্দাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তিনি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন। যে পঞ্চায়েত সদস্যের নামে অভিযোগ উঠেছে, তিনি জানিয়েছেন যে, এই সম্পর্কে তাঁর কিছু জানা নেই। তাঁর নামে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget