এক্সপ্লোর

Death due to lightning: বজ্রপাতে ২ জনের মৃত্যু গলসিতে

Death while lightning: বজ্রপাতের জেরে মর্মান্তিক মৃত্যু গলসিতে। একই গাছের তলায় দাঁড়িয়ে থাকায় মারা গেলেন দু'জন। তড়িঘড়ি বর্ধমান মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি তাঁদের।

কমলকৃষ্ণ দে, গলসি: বজ্রপাতের (lightning) জেরে মর্মান্তিক মৃত্যু গলসিতে (galsi)। একই গাছের তলায় দাঁড়িয়ে থাকায় মারা গেলেন দু'জন। তড়িঘড়ি বর্ধমান মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি তাঁদের। 

কী হয়েছিল?
স্থানীয়দের দাবি, আজ সকাল থেকেই পূর্ব বর্ধমানের নানা প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। বাদ যায়নি গলসিও। বৃষ্টির সঙ্গে বাজও পড়তে থাকে। তাতেই বিপত্তি। মৃত্যু হয় রাজা রুইদাস ও শেখ সাইদুলের। 
২২ বছরের রাজা পেশায় রাজমিস্ত্রি। বাড়ি গলসির মসজিদপুরে। রবিবারও কাজে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে বৃষ্টি নামলে অমরপুর এলাকায় একটি গাছের নিচে আশ্রয় নেন। সঙ্গে ছিল বাইক। একই গাছের তলায় মাথা গুঁজতে গিয়েছিলেন শেখ সাইদুলও।  ৩৪ বছরের যুবক সাইদুল গলসির ইটারু গ্রামের বাসিন্দা। আমন ধানের বীজ রোপণ করতে খেতে এসেছিলেন। এমন সময়ই বৃষ্টি, সঙ্গে বাজ। গাছের  তলায় রাজার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু বাজ পড়তেই দুজনের মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসীদের কাছে খবর পৌঁছতে দেরি হয়নি। দ্রুত তাঁদের সাহায্য করতে পৌঁছে যান গ্রামবাসীরা। দুজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  

এলাকায় শোকের ছায়া
একসঙ্গে দুজনের মর্মান্তিক মৃত্যুর জেরে এলাকায় শোকের ছায়া। হঠাৎ করে রাজা ও সাইদুলের প্রাণহানিতে কথা বলার ক্ষমতা হারিয়েছে পরিবার। কী হবে এবার? তরতাজা দুটো প্রাণের অকালমৃত্যুর ধাক্কা কাটিয়ে ওঠা সহজ নয়, বলছেন স্থানীয়রা।
বর্ষার মরসুমে এই ধরনের ঘটনা অবশ্য বিরল নয়। চলতি বছরেই পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু পরিসংখ্য়ান কি প্রিয়জন হারানোর সান্ত্বনা ভোলাতে পারে? উত্তর খুঁজছে রাজা ও সাইদুলের পরিবার। তবে আজকের ঘটনার পর প্রমাদ গুণতে শুরু করেছেন অনেকেই। তবে কি বর্ষা মানেই আরও অনেকের মর্মান্তিক মৃত্যু অপেক্ষা করে আছে? 

আরও পড়ুন:খসে পড়ল বাড়ি, মহানগরে পাঁচিল চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়ের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
Purba Bardhaman: জাল ফেলতেই জোড়া ইলিশ, 'মাছের রাজা'-র সন্ধান মিলল এবার দামোদরে 
জাল ফেলতেই জোড়া ইলিশ, 'মাছের রাজা'-র সন্ধান মিলল এবার দামোদরে 
BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Kurmi Development |
TMC - Abhishek Banerjee | শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget