এক্সপ্লোর

Purba Bardhaman: ব্রেক ফেল করে ভাগীরথীতে তলিয়ে গেল বালি বোঝাই লরি, উদ্ধার চালক ও খালাসি

Purba Bardhaman News: আসানসোল থেকে চাকদহের দিকে বালি নিয়ে যাওয়ার পথে, ভাগীরথী নদী পার হতে কালনা ঘাটে পারাপারের জন্য আসে বালি বোঝাই লরিটি।

রাণা দাস, পূর্ব বর্ধমান: ব্রেক ফেল (brake fail) হয়ে বালি বোঝাই লরি (lorry) ভেসেল (vessel) থেকে গড়িয়ে তলিয়ে গেল ভাগীরথী (Bhagirathi) নদীতে। তবে ফেরি ঘাটের কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় চালক ও খালাসি। গা শিউরে ওঠা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরার ফুটেজে (CCTV Footage)।

ভাগীরথীতে তলিয়ে গেল লরি

ব্রেক ফেল। আর তাতেই বালি বোঝাই লরি ভেসেল থেকে গড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে গেল। ফেরি ঘাট কর্মীদের উদ্যোগে জল থেকে উদ্ধার করা হয়েছে চালক ও খালাসিকে। প্রাণে বাঁচে গেছেন তাঁরা। আর এমনই গা শিউরে ওঠার মতো ঘটনা ধরা পড়েছে কালনা ঘাটের সিসিটিভি ক্যামেরায়। সাময়িক কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পারাপার।

গোটা ঘটনা জানাজানি হতেই সেখানে এসে উপস্থিত হন কালনা থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। চালক শাহবার হোসেন মণ্ডল ও খালাসিকে পুলিশ আটক করে নিয়ে যায়।

আসানসোল থেকে চাকদহের দিকে বালি নিয়ে যাওয়ার পথে, ভাগীরথী নদী পার হতে কালনা ঘাটে পারাপারের জন্য আসে বালি বোঝাই লরিটি। ভেসেলে তুলতে গেলে ব্রেক ফেল হয়ে বোঝাই গাড়ি হুড়মুড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে যায়। জলে প্রায় ত্রিশ ফুট নিচে তলিয়ে যায় সেটি। জলের নিচে প্রায় কয়েক মিনিট থাকার পর দরজা খুলে বেরিয়ে আসেন চালক ও খালাসি। জলের ওপরে উঠলে খেয়াঘাটের কর্মীরা তাঁদের ভেসেলের সাহায্যে উদ্ধার করে আনে।

আরও পড়ুন: Purba Bardhaman: বর্ধমান হাসপাতালে খারাপ হয়ে পড়ে সিটি স্ক্যান মেশিন, হয়রানির শিকার রোগীরা

রোয়িংয়ে বিপত্তি

কিছুদিন আগে জলে ডুবে মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটে কলকাতায়। কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে (Rowing Club) মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়। কৈশোর না পেরনো দুই তরতাজা প্রাণের এ ভাবে চলে যাওয়া মানতে পারছেন না তাদের প্রিয়জনেরা। কিন্তু এই ঘটনায় বেশ কিছু প্রশ্নও আসছে, যেমন, অনুশীলনের সময় রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) কেন ছিল না ফলো বোট? কালবৈশাখীর সতর্কতা সত্ত্বেও কেন রবীন্দ্র সরোবরে রোয়িং? সাঁতার জানা সত্ত্বেও কীভাবে ডুবে গেল দুই ছাত্র? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget