এক্সপ্লোর

Burdwan : খাঁচাবন্দি করে আনা হচ্ছিল ডাউন দানাপুরে, পাচারের আগেই উদ্ধার ২২৭টি টিয়া; গ্রেফতার পাচারকারী

Burdwan RPF seized 227 parrots : উদ্ধার হওয়া টিয়াপাখিগুলিকে বন দফতরের হাতে তুলে দেয় আরপিএফ..

কমলকৃষ্ণ দে, বর্ধমান : পাচারের আগেই উদ্ধার প্রচুর সংখ্যক টিয়াপাখি। বর্ধমান স্টেশন (Burdwan Station) থেকে পাখিগুলিকে উদ্ধার করেন আরপিএফ (RPF) আধিকারিকরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। নাম একবাল খান। তার বাড়ি বর্ধমান শহরের আলুডাঙা এলাকায়।

আরপিএফ সূত্রে জানা গেছে, আজ সকালে ডাউন দানাপুর এক্সপ্রেসের (Danapur Express) জেনারেল কামরা থেকে টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয়। ২২৭টি টিয়াপাখি খাঁচাবন্দি করে পটনা থেকে বর্ধমানে নিয়ে আসা হচ্ছিল। আরপিএফের সন্দেহ হওয়ায় ব্যাগ খুলে তল্লাশি চালায়। তখনই টিয়াপাখিগুলি উদ্ধার করা হয়। পাচারে যুক্ত থাকার অভিযোগে একবাল খানকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি উদ্ধার হওয়া টিয়াপাখিগুলিকে বন দফতরের হাতে তুলে দেয় আরপিএফ।

গত বছর অগাস্ট মাসে কলকাতাগামী ডাউন যোগবাণী এক্সপ্রেস ট্রেনের এস ৩ কামরা থেকে প্রায় আড়াইশো টিয়া পাখি উদ্ধার করেছিল মালদা টাউন জিআরপি। তবে কামরায় পুলিশের আসার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।

আরও পড়ুন ; মালদায় যোগবাণী এক্সপ্রেসের কামরা থেকে ফের উদ্ধার প্রচুর টিয়াপাখি

মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান,  বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি কর্মীরা ডাউন যোগবাণী এক্সপ্রেসে তল্লাশি চালান। সেই  সময় এস ৩ কামরার শৌচাগারের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে জিআরপি। প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবাণী ট্রেন থেকে ১৭৫ টি পাখি উদ্ধার  করেছিল। 

আইসি ভাস্কর প্রধান আরও জানান, পাখিগুলি যোগবাণী এক্সপ্রেসে পাচারকারীরা কলকাতায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পাচারের আগেই টিয়া পাখিগুলিকে উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি মালদা বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

এর আগে ভারত-নেপাল সীমানা সংলগ্ন বিহারের অরারিয়া থেকে কলকাতাগামী যোগবাণী ট্রেন থেকে  প্রায় ১৭৫ টি টিয়াপাখি উদ্ধার করা হয়েছিল।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget