এক্সপ্লোর

Chetla Fire: চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন, দুই শিশু-সহ মা ও বাবা আহত

Kolkata Fire: স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। ঘরের দেওয়াল ভেঙে দেড় ও ৫ বছরের দুই শিশু ও মা-বাবাকে উদ্ধার করা হয়।

আবির দত্ত, কলকাতা: সাতসকালে চেতলায় (Chetla) ঝুপড়িতে ভয়াবহ আগুন (Fire)। দুই শিশু-সহ মা ও বাবা আহত হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ ৬২/২ চেতলা হাট রোডের ওই ঝুপড়িতে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে পাশের ঘরেও।                                                                                      

চেতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন: স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। ঘরের দেওয়াল ভেঙে দেড় ও ৫ বছরের দুই শিশু ও মা-বাবাকে উদ্ধার করা হয়। চারজনকেই SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লাগে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় এক ব্যক্তি জানান, মূল গেটেই আগুন লেগে যায়। আমার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভেতরে ঢোকার কোনও অবস্থা ছিল না। তাই দেওয়াল ভেঙে উদ্ধার করা হয়। 

 বহুতলে আগুন লাগে: গতকাল হেয়ার স্ট্রিট থানা এলাকার ম্যাঙ্গো লেনে বহুতলে আগুন লাগে। ৩ নম্বর ম্যাঙ্গো লেনে বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল কর্মীরা একে একে বিল্ডিংয়ে বসবাসকারীদের নামিয়ে আনেন। হতাহতের কোনও খবর নেই। আগুন কীভাবে লাগল তা আবাসিকরা জানাতে পারেননি।                                                                                                      

রাত সাড়ে ৮টা নাগাদ পাঁচ তলার ওই বহুতলে আগুন লাগে। গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোরে অফিস রয়েছে। বাকি ফ্লোরগুলিতে বাসিন্দা রয়েছেন। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আগুন লাগে। এর জেরে বিকট শব্দ হয়। স্থানীয় বাসিন্দারা থানা এবং দমকলে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা যখন আসেন, তত ক্ষণে আগুন প্রায় প্রতিটি ফ্লোরেই ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর কাজে হাইড্রোলিক ল্যাডার নিয়ে এসেছেন দমকল কর্মীরা। তবে, এখনও পর্যন্ত তা ব্যবহারের প্রয়োজন পড়েনি।  

আরও পড়ুন: G20 Meeting: আজ থেকে কলকাতায় শুরু G-20 সম্মেলন, সভাপতিত্ব করবে ভারত

 

সেরা শিরোনাম

Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget