এক্সপ্লোর

East Burdwan: আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও, বর্ধমানে গ্রেফতার এক

পুলিশ সূত্রে খবর, দিলীপকে NH2B জাতীয় সড়কের বীরপুর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতের আবেদন করে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। উদ্ধার একটি দেশি বন্দুক ও একটি গুলি।ধৃত ব্যক্তির নাম দিলীপ রজক।  তাঁর বাড়ি বর্ধমান শহরের লক্ষীপুর মাঠ এলাকায়।

বর্ধমানে গ্রেফতার এক : পুলিশ সূত্রে খবর, দিলীপকে NH2B জাতীয় সড়কের বীরপুর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতের আবেদন করে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে NH2B-র জাতীয় সড়কের বীরপুর এলাকা অভিযান চালানো হয়।ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক অনুমান আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যেই বীরপুর এলাকায় দাঁড়িয়ে ছিল।

এদিকে যাঁদের অপরাধ দমন করার কথা। তাঁরাই গ্রেফতার অপরাধের অভিযোগে। সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালানোর অভিযোগ। সেই চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন খোদ পুলিশকর্মী। পুলিশের জালে ধরা পড়েছেন এক সিভিক ভলান্টিয়ারও। স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে পুলিশকর্মীদের থেকে টাকা তোলার অভিযোগ ছিল। পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগেই গ্রেফতার বেনিয়াপুকুর থানার এএসআই এবং তাঁর স্ত্রী। উলুবেড়িয়া থেকে গ্রেফতার হয়েছেন ১ সিভিক ভলান্টিয়ারও। মোট ধৃতের সংখ্যা ৪। লালবাজারে অভিযোগ করার পরে গ্রেফতার অভিযুক্তরা। ধৃত সিভিক ভলান্টিয়ারের নামে সৈকত দে। গ্রেফতার হয়েছেন বেনিয়াপুকুর থানার এএসআই সঞ্জীব দেড়ে ও তাঁর স্ত্রী বর্ণালী দেড়ে।

দিন কয়েক আগে স্বচ্ছ নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছিলেন পুলিশে চাকরিপ্রার্থীরা।আর এবার, পুলিশের বিরুদ্ধেই উঠল চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ।  গ্রেফতার করা হয়েছে বেনিয়াপুকুর থানার ASI সঞ্জীব দেড়ে এবং তাঁর স্ত্রী বর্ণালীকে। বর্ণলী দেড় রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত উলুবেড়িয়ার তৃণমূল পরিচালিত খলিসানি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। এখন এই পঞ্চায়েতেরই তৃণমূল কংগ্রেসের সদস্য তিনি। যদিও তাঁর সেই রাজনৈতিক পরিচয় মানতে নারাজ উলুবেড়িয়া পূর্ব তৃণমূলের সভাপতি আকবর শেখ। তাঁর দাবি, 'আমরা ওনাকে ১ বছর আগে সাসপেন্ড করেছি। প্রাক্তন প্রধান ছিলেন এক সময়।' সঞ্জীব দেড়ে ও বর্ণালী দেড়ের আইনজীবী অনুপম সেন বলেন, 'ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ২৯ তারিখ অবধি ৪ জনেরই পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।' একই অভিযোগে পুলিশের জালে লালবাজারে কর্মরত সিভিক ভলান্টিয়ার সৈকত দে এবং কার্তিক মান্না নামে আরও এক ব্যক্তি। স্বাস্থ্যদফতরে চাকরি দেওয়ার নামে একাধিক পুলিশকর্মীদের পরিবারের থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget