এক্সপ্লোর

East Bardhanman News: জামালপুর সালিশিকাণ্ডে আদালতে গিয়ে আত্মসমর্পণ TMC নেতার..

TMC Leader Surrendered In Court: তৃণমূল পার্টি অফিসে অঞ্চল সভাপতির ডাকা সালিশি সভাতে না যাওয়ায় মারধরের অভিযোগ, জামালপুর সালিশিকাণ্ডে আদালতে আত্মসমর্পণ TMC নেতার..

পূর্ব বর্ধমান: জামালপুর সালিশিকাণ্ডে আদালতে আত্মসমর্পণ তৃণমূল নেতার (TMC Leader)। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তৃণমূল নেতা আজাদ রহমান। এফআইআরে নাম না থাকলেও শনিবার তৃণমূল নেতাকে নোটিস পাঠায় পুলিশ। পুলিশের নোটিস পাওয়ার পরই আদালতে গিয়ে আত্মসমর্পণের পর জামিন তৃণমূল নেতার।

১২ জনের বিরুদ্ধে FIR হলেও নাম ছিল না তৃণমূল নেতা আজাদ রহমানের। আগেই জামিন পেয়েছেন FIR-এ নাম থাকা ১২ জন। সালিশি সভায় হাজির না হওয়ায় বৃদ্ধা ও তাঁর স্বামী-ছেলেকে মারধরের অভিযোগ। তৃণমূল নেতা আজাদ রহমানই সালিশি সভা ডেকেছিলেন বলে অভিযোগ।  মূলত স্থানীয় তৃণমূল পার্টি অফিসে অঞ্চল সভাপতির ডাকা সালিশি সভাতে না যাওয়ার জন্য মারধরের অভিযোগ উঠেছিল। মারধরের অভিযোগ ছিল  চকদিঘি চকদিঘি অঞ্চল সভাপতি আজাদ রহমানের লোকজনের বিরুদ্ধে। পারিবারিক বিবাদ সংক্রান্ত মামলায় বিচারের জন্য সালিশি সভা ডাকা হয়েছিল বলে অভিযোগ।  

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বসির আলীর সাথে বর্ধমানের এক তরুণীর বিয়ে হয়।তারপর দু -তিন মাসের মধ্যেই সেই তরুণীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হয়। অভিযোগ , মামলা চলাকালীন ১৪ জুন চকদিঘি অঞ্চল সভাপতি আজাদ রহমান একটি সালিশি সভা ডাকে তার পার্টি অফিসে  মামলার মীমাংসা করার জন্য। ১৩ জুন  রাতে বেশ কিছু লোকজন বসির আলীর বাড়িতে এসে আজাদ রহমানের সালিশি সভায় যাবার জন্য বলা হয়। অভিযোগ হুমকি দিয়ে বলা হয়, সালিশি সভায় না গেলে তোমাদের ভয়ঙ্কর অবস্থা হবে। 

বসির আলির দাবি, ১৪  জুন তাঁরা সালিশি সভায় না যাওয়ায় রাতেই আজাদ রহমানের লোকজন বাড়িতে এসে তাকে মারধোর করে।বাবা- মা বাঁচাতে এলে তাঁদেরকেও মারধোর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে জামালপুর থানার  পুলিশ,  তাঁদের উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে বসিরকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়।  তারপর থেকেই পরিবার আতঙ্কে  ঘরছাড়া। যদিও চকদিঘি অঞ্চল সভাপতি আজাদ রহমানের দাবি,' এই অভিযোগ মিথ্যা। আমি কোনও বিচার করার জন্য তাঁদের পার্টি অফিসে ডাকিনি। ১৪ তারিখ যে ঝামেলা হয়েছে তা একটি গ্রাম্য বিবাদ।'

আরও পড়ুন, সরকারকে অন্ধকারে রেখেই বিদ্যুতের মাশুল বাড়াচ্ছে CESC ? বিস্মিত মুখ্যমন্ত্রী !

সন্দেশখালি, চোপড়া কিংবা আড়িয়াদহ। এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে শেখ শাহজাহান, তাজিমুল ইসলাম এবং জয়ন্ত সিংয়ের মতো তৃণমূল নেতা বা কর্মীদের বিরুদ্ধে। কিন্তু, এই সাহস তারা পায় কোথা থেকে? ভোট করাতে ভরসা বলেই কি তাদের দেওয়া হয় অবাধ অত্য়াচারের লাইসেন্স? প্রশ্ন তুলছে বিরোধীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget