এক্সপ্লোর

TMC Clash: মেমারিতে ২ গোষ্ঠীর সংঘর্ষ, 'তৃণমূল সমর্থক' বলে দাবি দু’পক্ষরই

Memari TMC Clash: পূর্ব বর্ধমানের মেমারিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ। লাঠি, রড দিয়ে মারধর ও দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আহত উভয়পক্ষের ৪ জন।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (East Burdwan) মেমারিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ। আহত উভয়পক্ষের ৪ জন। দু’পক্ষই নিজেদের তৃণমূল সমর্থক (TMC Supporter) বলে দাবি করেছে। গতকাল রাত ১১টা নাগাদ মেমারি শহরের চেকপোস্ট এলাকায় সংঘর্ষ বাধে। গালিগালাজের পাশাপাশি, লাঠি, রড দিয়ে মারধর ও দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মেমারি থানার (Memari Police Station) পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্লাব সংক্রান্ত বিবাদের জেরে গন্ডগোল, রাজনীতি-যোগ অস্বীকার তৃণমূলের। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করেছে মেমারি থানার পুলিশ। 

প্রসঙ্গত, শুধুই পূর্ব বর্ধমানের মেমারি নয়, আরও একাধিক জেলাতেও গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে।  কোচবিহারের দিনহাটায় তৃণমূলের দুই নেতার সংঘাত ঘিরেও সংঘর্ষ ঘটনা প্রকাশ্যে আসে। মূলত, তৃণমূলের দুই নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় কোচবিহারের দিনহাটায়।  সম্প্রতি শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণু সরকারকে, দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় নতুন ব্লক সভাপতি করা হয় দীপক ভট্টাচার্যকে। তারপর থেকেই দুই নেতার মধ্যে বিবাদের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে খবর।

মঙ্গলবার রাতে, ধাপড়ার হাট এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই নেতার অনুগামীরা। জখম হন দু-পক্ষের ১০ জন। তাঁদের মধ্যে তৃণমূলের তিনজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। আহত তৃণমূল নেতা এনামুল হক বলেন, 'আমরা ৬-৭ জন ছিলাম, কালীপুজোর বিসর্জন চলছিল, সেই সময় দীপকের ঘনিষ্ঠরা অনুগামীরা লাঠিসোটা নিয়ে, বোম পিস্তল নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে। আমরাও তৃণমূল করি ওরাও তৃণমূল করে।'এবিষয়ে দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, 'আসলে আমি নতুন ব্লক সভাপতি হয়েছি মাস দুয়েক হল, ওটা বিষ্ণু সরকার সহ্য করতে পারছেন না। উনি নিজের অনুগামী তৈরি করেছেন, তারাই এগুলি ঘটাচ্ছে। পার্টির কোনও অনুষ্ঠানে আসছেন না, আর এই ঘটনাগুলি বলছেন।'

আরও পড়ুন, নিশীথকে নিয়ে উদয়নের বিতর্কিত মন্তব্য, শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের

সম্প্রতি দিনহাটার বাসন্তীর হাটে তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে, দলেরই এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। যে ঘটনায় কয়েকজনকে বহিষ্কারও করেছে তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে এবারও সতর্ক করে দিয়েছেন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। উদয়ন গুহ বলেন,'আমি যা শুনেছি, সেটা রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এটা হয়েছে। বাসন্তীরহাটের ঘটনার সূত্র ধরে বলতে পারি, যদি দলের পতাকা নিয়ে এসব করে, তাহলে দল ব্যবস্থা নেবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget