এক্সপ্লোর

Katwa News: আচমকাই ভাঙছে ফ্যান-বালতি! গ্রামে ব্রহ্মদৈত্যের উৎপাত?

Katwa Ghost News: বাড়ির বাসিন্দাদের দাবি, উঠোনে থাকা একটি নিমগাছ কাটার চেষ্টার পর থেকেই নাকি প্রতিদিন বাড়িতে চলছে এমনসব আজব কাণ্ড।

রাণা দাস, পূর্ব বর্ধমান: কাটোয়ার (Katwa) আখড়া গ্রামের আচার্য পরিবারে নাকি ব্রহ্মদৈত্যের (Ghost) উৎপাত! সদস্যদের দাবি, বাড়ির উঠোনে থাকা নিমগাছ (Neem Tree) কাটার চেষ্টা করাতেই নাকি অশরীরীর রোষে পড়েছে পরিবার। যদিও চোখে ধরা পড়ল না কোনও অস্বাভাবিক ঘটনা। শত্রুতার কারণে বাইরে থেকে কেউ এমনটা করছে, ভৌতিক দাবি উড়িয়ে অনুমান বিজ্ঞান (Science) মঞ্চের।     

কী ঘটছে সেখানে?

কখনও ঘর থেকে কেউ ছুড়ে ফেলে দিচ্ছে টেবিল ফ্যান। কখনও নাকি আছড়ে ভাঙা হচ্ছে বালতি। আচমকাই দেওয়াল থেকে পড়ে ভেঙে যাচ্ছে দেবদেবীর ছবি। ভেঙে গিয়েছে ঘরের ইলেকট্রিক বোর্ডের বিভিন্ন অংশ। দেখলে মনে হবে গোটা বাড়িতে কেউ বা কারা তাণ্ডব চালিয়েছে। এই ছবি পূর্ব বর্ধমানের কাটোয়ার আখড়া গ্রামের আচার্য বাড়ির।

বাড়ির বাসিন্দাদের দাবি, উঠোনে থাকা একটি নিমগাছ কাটার চেষ্টার পর থেকেই নাকি প্রতিদিন বাড়িতে চলছে এমনসব আজব কাণ্ড। গৃহকর্তা রঞ্জিত আচার্য বলেন, "বাড়ির একটি নিম গাছ কাটার পর থেকেই শুরু হয়েছে ভৌতিক কাণ্ড। বাড়ির জিনিসপত্র ভেঙেচুরে দিচ্ছে কেউ। সবাই খুব ভয়ে আছি। কোনও ব্রহ্মদৈত্য এসব করছে।" 

গৃহকর্ত্রী কল্যাণী আচার্য বলেন, "হঠাৎ করে দেখলাম ড্রেসিং টেবিল উল্টে গেল। মোবাইল চার্জে বসিয়েছিলাম, মনে হল কে একজন মোবাইল ছুড়ে ফেলে দিল। কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। বসে আছি, দেখলাম একটা টালি এলে পড়ল। গায়ে এসে ঢিল পড়ল।" 

পাড়ায় আতঙ্ক

আচার্য বাড়ির আতঙ্ক আর অন্ধবিশ্বাস ছড়িয়ে পড়েছে তাঁদের প্রতিবেশীদের মধ্যেও। প্রতিবেশী  দিব্যেন্দু ঘোষ বলেন, "বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে কিছু ভাঙার আওয়াজ পেয়ে ভিতরে গিয়ে শুনলাম কেউ বালতি ভেঙে দিয়েছে। ফেরার সময় দেখলাম জল শুদ্ধু বালতি হঠাৎ পড়ে গেল। ভয়ে পালিয়ে এলাম।" 

আরও পড়ুন, '২ লক্ষের জায়গায় ১০ লক্ষ জন সমাগম, গরমেই মৃত্যু', পানিহাটির দই-চিঁড়ের মেলার ঘটনায় দাবি তৃণমূল নেতাদের

এমন আজব ঘটনার কথা মুখে মুখে ছড়ানোর পরেই আখড়ার আচার্য বাড়িতে পৌঁছে যায় এবিপি আনন্দ। কোনও অস্বাভাবিক ঘটনা ধরা পড়েনি এবিপি আনন্দের ক্যামেরায়। যুক্তিবাদীরা অবশ্য ভৌতিক কাণ্ড কারখানার এসব তত্ত্ব মানতে নারাজ।

কী দাবি বিজ্ঞান মঞ্চের? 

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চর সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, "ভূত বলে কিছু হয় না, এর পেছনে মানুষের হাত রয়েছে। হয় বাইরে থেকে কেউ শত্রুতার কারণে এসব করছে, নয়তো পরিবারের লোকেরা মানসিক সমস্যায় ভুগছে। আমরা কয়েকদিনের মধ্যে এলাকায় গিয়ে বিষয়টি কী হচ্ছে দেখব।" 

যুক্তিবাদীরা বলছেন, অন্ধ বিশ্বাসের জোরেই আধুনিক সমাজের একাংশের মনে এখনও শিকড় চালিয়ে রেখেছে মধ্যযুগীয় কুসংস্কার।  প্রশাসনের উচিত, এলাকার সচেতনতা শিবির করে এই অন্ধ বিশ্বাস দূর করা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget