এক্সপ্লোর

Purba Bardhaman: অস্থায়ী ব্রিজে ওঠার মুখেই মাটি ধসে সেচের খালে লরি, বরাতজোরে বাঁচলেন চালক ও খালাসি

Lorry Falls Down Into Water:


কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: অস্থায়ী ব্রিজে (temporary bridge) ওঠার মুখেই মাটি ধসে সেচ খালের জলে (lorry falls down in canal) গিয়ে পড়ল চাল বোঝাই লরি (rice filled lorry)। শিল্ল্যাঘাটের দিক থেকে পারাজের দিকে আসছিলো লরিটি। এক মাস আগে গলসির পারাজ শিল্ল্যাঘাট রাস্তায় ডিভিসি সেচ ক্যানেলের উপর ওই কাঠের সেতু চালু হয়। তার মধ্যেই এই ঘটনা।

কী ঘটেছে?
ডিভিসি জানিয়েছিল, পাশের পাকা ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য অস্থায়ী কাঠের ব্রিজটি চালু করা হয়েছিল। তার উপর দিয়ে যাতায়াতের বিষয়টিতে এদিনের দুর্ঘটনার পর বড়সড় ধাক্কা লেগেছে। স্রেফ বরাত জোরে বেঁচে যান লরির চালক ও খালাসি।  তবে বুধবার রাতের ওই শিউরে ওঠার মতো ঘটনার জেরে জলের নিচে তলিয়ে যায় কয়েকশো বস্তা চাল। স্থানীয়দের দাবী, অস্থায়ী সেতুটি  ঠিক ভাবে না তৈরি করাতেই এমন বিপত্তি নেমে এসেছে। সেতু নির্মাণের সময় গাফিলতির হয়েছিল বলে দাবী স্থানীয় থেকে রাইস মিল কর্তৃপক্ষের। সঙ্গে প্ৰশ্ন, চালের লরির জায়গায় যদি যাত্রীবাহী বাস হত, তা হলে কী হত? দুর্ঘটনার খবর পেয়েই পৌঁছয় গলসি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে এনে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, গত কাল রাতেই আবার আর একটি লরি-দুর্ঘটনা ঘটে জলপাইগুড়িতে।

২ লরির মুখোমুখি সংঘর্ষ...
রাত তখন ১টা। ধূপগুড়ির গিলান্ডি ব্রিজ লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর কয়লা বোঝাই লরির সঙ্গে পেঁয়াজ বোঝাই একটি লরির সংঘর্ষ হয়। তার পরই আগুন লাগে কয়লা বোঝাই লরিটিতে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভয়ঙ্কর ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ ছিল। রাজ্যের নানা প্রান্তে এই ধরনের সড়ক দুর্ঘটনা মোটেও নতুন কিছু নয়। প্রায় নিয়মিত কিছু না কিছু ঘটতে থাকে বলে অভিযোগ। তার পরও কি বিন্দুমাত্র সচেতন নয় প্রশাসন? রাতের হাইওয়েতে নজরদারি কি কিছু নেই? প্রশ্ন উঠছেই। সড়ক দুর্ঘটনা এই রাজ্য়ে এখন প্রায় প্রত্যেক দিনের ঘটনা। গত নভেম্বরেই যেমন সড়ক দুর্ঘটনায় এক বাইকচালকের মৃত্য়ু হয়েছিল নিউটাউনে। মৃতের নাম বিমল হালদার বলে জানায় পুলিশ। বয়স ৪৮ বছর। তিনি নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান, একটি ডাম্পার তাঁর বাইকে ধাক্কা মেরেছিল। পুলিশ ডাম্পারের চালককে আটক করে। তার আগে, গত অক্টোবরেও সল্টলেক সেক্টর ফাইভে পথদুর্ঘটনা ঘটেছিল। তাতে কারও প্রাণ না গেলেও তিন জন আহত হয়েছিলেন। এত কিছুর পরও কি সতর্ক হবে না প্রশাসন?

আরও পড়ুন:বাজেট দরিদ্র-বিরোধী! একযোগে সরব বিরোধীরা

 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget