এক্সপ্লোর

Purba Bardhaman: রাস্তায় চট শুকোনোকে কেন্দ্র করে কালনায় প্রতিবেশীকে খুনের চেষ্টার অভিযোগ

Kalna attempt to murder: সামান্য ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কালনায় প্রতিবেশীকে খুনের চেষ্টার অভিযোগ। আক্রান্ত যুবক আশঙ্কাজনক অবস্থা ভর্তি হাসপাতালে।

রানা দাস, কালনা: রাস্তায় চট শুকোনোকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার (Kalna) খরিনানে প্রতিবেশীকে খুনের চেষ্টার (Attempt to murder) অভিযোগ উঠল। আক্রান্ত যুবক আশঙ্কাজনক অবস্থা ভর্তি হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, রাস্তায় চট শুকোতে দিয়েছিলেন ওই যুবকের বৌদি। এই নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, বৌদিকে মারতে যাওয়ার প্রতিবাদ করেন যুবক। তার জেরে অভিযুক্ত প্রতিবেশী ধারাল অস্ত্র দিয়ে যুবককে কোপাতে শুরু করে। হাতে আঘাত পান ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। 

কিছুদিন আগে কালনাতেই সন্দেহের বশে প্রতিবেশী যুবককে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুনের চেষ্টার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম মিলন শিকদার। অভিযুক্ত ব্যক্তির নাম চিন্ময় কর্মকার। 

পুলিশ সূত্রে খবর, মিলনকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনেন চিন্ময়। এরপর চপার দিয়ে মিলনের মাথায় আঘাত করার পাশাপাশি হাতুড়ি দিয়ে তাঁর বুকে মারেন চিন্ময়। বেধড়ক মারধরেরর কারণে মিলন সংজ্ঞাহীন হয়ে পড়ায় তাঁর মৃত্যু হয়েছে ভেবে ফেলে রেখে পালিয়ে যান চিন্ময়। এরপর স্থানীয়দের তৎপরতায় সংজ্ঞাহীন, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মিলনকে। 

মিলনের যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিন্ময় কর্মকারের স্ত্রী অনলাইনে কেনাকাটার জন্য মোবাইল ফোন নিয়ে প্রায়ই আসতেন মিলনের বাড়িতে। সেই সূত্রেই মিলনের মোবাইল নম্বর ওই অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর ফোনে ছিল। তবে তা না জেনেই শুধু সন্দেহের বশে মদ্যপ অবস্থায় রাতে মিলনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টা করেন অভিযুক্ত চিন্ময়। এই ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র, মোদির সতর্কবার্তার পরই
সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র, মোদির সতর্কবার্তার পরই
West Bengal Assembly Election Results Live: পশ্চিমবঙ্গের মানুষকে নতমস্তকে প্রণাম মোদির, লিখলেন, 'আমি কথা দিচ্ছি...'
পশ্চিমবঙ্গের মানুষকে নতমস্তকে প্রণাম মোদির, লিখলেন, 'আমি কথা দিচ্ছি...'
Purba Bardhaman Election Result 2026 : সবুজ ঝড় বইবে, না গেরুয়া আবির খেলবে পূর্ব বর্ধমান ? দেখুন প্রতি মুহূর্তের রেজাল্ট আপডেট 
সবুজ ঝড় বইবে, না গেরুয়া আবির খেলবে পূর্ব বর্ধমান ? দেখুন প্রতি মুহূর্তের রেজাল্ট আপডেট 
News Live Updates: 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার আসার একমাসের মধ্যে ভোটাধিকার ফিরে পাবেন', SIR-এ নাম বাদ যাওয়াদের আশ্বস্ত করলেন অভিষেক
'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার আসার একমাসের মধ্যে ভোটাধিকার ফিরে পাবেন', SIR-এ নাম বাদ যাওয়াদের আশ্বস্ত করলেন অভিষেক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget