এক্সপ্লোর

Purba Bardhaman News: কাটোয়া কাণ্ডে ধৃতদের পুলিশি হেফাজত, বাজেয়াপ্ত সিসিটিভি ফুটেজও

Purba Bardhaman Update: কাটোয়ায় পিটিয়ে খুনে অভিযুক্ত প্রশান্ত মহলদার ও সোমনাথ মাঝিকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। আদালত ধৃতদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

রাণা দাস, কাটোয়া, পূর্ব বর্ধমান: কাটোয়ায় পিটিয়ে খুনে অভিযুক্ত প্রশান্ত মহলদার ও সোমনাথ মাঝিকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। খুনের তদন্তের স্বার্থে ধৃত প্রশান্ত ও সোমনাথকে পাঁচদিনের পুলিশি  হেফাজত চেয়ে বিচারকের কাছে আবেদন করে কাটোয়া থানার পুলিশ। আদালত ধৃতদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

কী কী নথি?
এছাড়াও পুলিশ স্থানীয় একটি বেসরকারি ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরার ফুটেজও বাজেয়াপ্ত করেছে। ঘটনার সময় নিহত মিহির পণ্ডিত দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচতে চানাচুর কারখানা চত্বরে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলেন। তখনই তাঁর ওপর আক্রমণ চালায় দুই দুষ্কৃতী। সেই সময় ওই সিসিটিভি ক্যামেরায় প্রশান্ত ও সোমনাথ যে মিহিরকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারছে সেই নৃশংস ছবি ধরা পড়েছে। পুলিশ বাজেয়াপ্ত করা  সিসিটিভির ফুটেজ ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠাবে। বুধবার গভীর রাতে জগদানন্দপুর বাসস্ট্যান্ডের কাছে লাঠি ও রড নিয়ে মিহিরের উপর আক্রমণ চালিয়েছিল প্রশান্ত মহলদার ও সোমনাথ মাঝি। পুলিশ জানিয়েছে জেরায় দুজনই অপরাধের কথা স্বীকার করেছে।

কেন এই ঘটনা?
অভিযোগ, প্রতিবেশী এক মহিলার অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় পিটিয়ে খুন করা হয় মিহিরকে। পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের নলহাটি গ্রামের ঘটনা। মৃতের নাম মিহির পণ্ডিত। বয়স ৪৫ বছর। মৃতের পরিবারের অভিযোগ, পাড়ার এক মহিলা তাঁর বাড়িতে অসামাজিক কাজকর্ম চালাতেন, সেখানে আসা যাওয়া ছিল দুষ্কৃতীদের। তারই প্রতিবাদ করেছিলেন মিহির। অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় দুই দুষ্কৃতী পথ আটকে তাঁকে রড-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিহিরের। সিসিটিভির ফুটেজ দেখে ওই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছিল।

প্রতিবাদ করার মাশুল দিতে হয়েছে জীবন দিয়ে। নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার। পুলিশ জানিয়েছিল, ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: ‘উদ্ধার করতে বলছেন মানে মুখ্যমন্ত্রী জানতেন বেআইনি অস্ত্র রয়েছে’, মমতাকে কটাক্ষ অশোকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget