এক্সপ্লোর

Purba Burdwan News: সন্ধেয় নির্মীয়মাণ বাড়িতে প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন, আচমকা ঢুকে পড়ল ৫ যুবক; লহমায় মারাত্মক ক্ষতি তরুণীর !

Burdwan News: গতকাল রাতেই বর্ধমান মহিলা থানার পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান : রাজ্যে নারী নির্যাতনের ঘটনার যেন শেষ নেই ! একের পর এক ঘটনা সামনে আসছে। আজই কল্যাণীতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। এবার বর্ধমানেও উঠল গণধর্ষণের অভিযোগ। প্রেমিককে আটকে রেখে এক তরুণীকে 'গণধর্ষণ' করা হয়েছে বলে অভিযোগ। বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

ঘটনাটা কী ?

পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় বর্ধমান শহরের উপকণ্ঠে একটি নির্মীয়মাণ বাড়িতে ওই তরুণী তাঁর বিশেষ বন্ধুর সঙ্গে কথা বলেছিলেন। সেই সময় অভিযুক্ত এই ৫ যুবক ওই নির্মীয়মাণ বাড়িতে যায়। তারপর বিশেষ বন্ধুকে একটি ঘরে আটকে রেখে ওই যুবতিকে ধর্ষণ করে। বাকি চার যুবক ধর্ষণে সহযোগিতা করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই বর্ধমান মহিলা থানার পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। তাদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিনই কল্যাণীতেও ঘটে গিয়েছে একই রকম ঘটনা। নদিয়ার কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে। তার নীচ দিয়ে চলে গিয়েছে রেললাইন। এই রেললাইন ধরেই স্বামী-স্ত্রী দু'জনে মিলে কাঁচরাপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। কল্যাণী থানা এলাকায় তাঁরা বসবাস করেন।

অভিযোগ, সেতুর নীচে আগে থেকেই বেশ কয়েকজন হাজির ছিলেন। রেললাইন দিয়ে ফিরছিলেন স্বামী-স্ত্রী। ওই সময় অভিযুক্তরা স্বামীকে আটকে রেখে মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে। যারা গ্রেফতার হয়েছে তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া এলাকায়। পুলিশ জানার চেষ্টা করছে, এর কর্মসূত্রে কী করে, কেন সকালে এখানে উপস্থিত ছিল । এই ঘটনার পিছনে আরও অন্য কেউ জড়িত আছে কি না তা নিয়েও তদন্ত করছে কল্যাণী থানার পুলিশ। সাতসকালে এত বড় ঘটনায় শোরগোল পড়ে দিয়েছে এলাকায়।

হুগলির আরামবাগে দোকানের মধ্যেই এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ! 'ভুল বুঝিয়ে ডাক্তারের চেম্বার থেকে দোকানে নিয়ে গিয়ে অত্যাচার করা হয় বলে অভিযোগ। দোকানের শাটার বন্ধ করে মহিলাকে ধর্ষণ ! ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত কাপড়ের দোকানের কর্মী, এলাকায় বিক্ষোভ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget