এক্সপ্লোর

Purba Bardhaman:এ গাড়িতে প্রতি কিলোমিটারে খরচ ২ টাকা, জন্মদিনে বাবাকে নিজের হাতে তৈরি ইলেকট্রিক জিপ 'উপহার' ছেলের

Son Makes Jeep For Father:বাবার জন্মদিন বলে কথা। একটু ভেবে-চিন্তে 'উপহার' না দিলেই নয়। তা বলে নিজের হাতে 'জিপ' বানিয়ে উপহার দেবে ছেলে? শুনতে একটু অবিশ্বাস্য লাগলেও হাতেকলমে এমনই করে দেখিয়ে দিয়েছেন মঞ্জুর মৌলা

রানা দাস, পূর্ব বর্ধমান: বাবার জন্মদিন বলে কথা। একটু ভেবে-চিন্তে 'উপহার' না দিলেই নয়। তা বলে নিজের হাতে 'জিপ' বানিয়ে উপহার দেবে ছেলে? শুনতে একটু অবিশ্বাস্য লাগলেও হাতেকলমে এমনই করে দেখিয়ে দিয়েছেন মঞ্জুর মৌলা। পেশায় সরকারি কর্মী মঞ্জুরের কোনও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই। তাতে কী? গুগল ঘেঁটে কী ভাবে গাড়ি তৈরি করতে হয়, তা কিছুটা শিখে নিয়েছিলেন মঞ্জুর। তার পর সটান সেই উপহার তুলে দিলেন বাবা, মহম্মদ আশরাফ মৌলার হাতে। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman Jeep News) ঘটনা।

কী জানা গেল?
উপহার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আশরাফ। বাহাত্তর বছরের বৃদ্ধকে কাজের সূত্রে কাটোয়ায় স্কুটি করে আসা যাওয়া করতে হয়। সেই দেখে মঞ্জুরের চিন্তা হত, দু'চাকার গাড়িতে যাতায়াত করতে গিয়ে বাবার যেন কোনও বিপদ-আপদ না ঘটে। সেখান থেকেই চার-চাকা তৈরির ভাবনা আসে তাঁর মাথায়। গুগল থেকে গাড়ি তৈরির প্রক্রিয়া কিছুটা শিখেছিলেন। তার পর, টোটোর ইঞ্জিন, ন্যানো গাড়ির সামনের ভাঙা অংশ কিনে ফেলেন আশরাফ। সেই সব দিয়েই তৈরি হল জিপ। মঞ্জুর নিজে  কাটোয়া ১ নম্বর ব্লকের সরকারি কর্মী। সেই কাজ সামলে বাবার জন্য গাড়ি তৈরি করতেন। প্রত্যেক সন্ধেয় নিয়ম করে দফতর থেকে ফিরে গাড়ি তৈরি করতে বসাটা যেন নেশা হয়ে দাঁড়িয়েছিল তাঁর। তবে সবটা একা করেননি। স্থানীয় এক মিস্ত্রির সাহায্য নিয়েছিলেন। ছ'মাসের টানা চেষ্টায় অবশেষে সাফল্য পান। গাড়ি স্টার্ট নিয়ে চলতে শুরু করে। স্বপ্নপূরণ হয়েছে বুঝতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন মঞ্জুর। অক্টোবরে বাবার জন্মদিন। সেই দিনেই নিজের হাতে তৈরি জিপ বাবার হাতে তুলে দিয়েছিলেন ছেলে। এমন উপহার পেয়ে খুশিতে ডগবগ মহম্মদ  আশরাফ মৌলা। জানালেন, ছেলে যদি নতুন গাড়িও কিনে দিতেন, তাতেও এত আনন্দ হত না। এটাই তাঁর জীবনের সবথেকে দামি উপহার। কাটোয়ার রাজোয়ার বাসিন্দা মঞ্জুর মোল্লা টোটোর পার্টস দিয়ে তৈরি যে ইলেকট্রিক জিপ তৈরি করেছেন, তার প্রতি কিলোমিটারে খরচ দু'টাকা। ব্যাটারি চার্জ দিলে গাড়ি চলবে ৭০ কিলোমিটার পর্যন্ত। ঘণ্টায় গাড়ির গতি ৩৫ কিলোমিটার। ছেলের তৈরি গাড়িতে করেই এখন চার বছরের নাতিকে নিয়ে শহরজুড়ে ঘুরে বেড়াচ্ছেন মহম্মদ আশরাফ মোল্লা। 

আরও পড়ুন:বিষক্রিয়ার প্রমাণ মেলে ! বর্ধমানে আমূলের নির্দিষ্ট ব্যাচের দই বিক্রি বন্ধ কি না খতিয়ে দেখল প্রশাসন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget