এক্সপ্লোর

Abhishek Banerjee:অভিষেকের কাছে 'অভিযোগ' RSS কর্মীর, ভিডিও তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেলে

Raina Meeting:জামালপুর থেকে রায়নার যাওয়ার পথে এলাকায় ল্যাম্পপোস্ট নিয়ে তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন এক RSS কর্মী। রায়নার সভায় এমনই দাবি করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

সন্দীপ সরকার ও দীপক ঘোষ, পূর্ব বর্ধমান: জামালপুর থেকে রায়নার (Raina Meeting) যাওয়ার পথে এলাকায় ল্যাম্পপোস্ট নিয়ে তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন এক RSS কর্মী। রায়নার সভায় এমনই দাবি করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। ওই যুবক আরএসএস (RSS Worker) করেন কিনা জানা নেই দাবি, বিজেপির। 

কী ঘটেছে?
তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। রবিবার তখন, জামালপুর থেকে রায়নার উদ্দেশে রওনা দিয়েছেন। তৃণমূলের ট্যুইটারে দেওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, মাথায় টুপি পরা এক যুবককে দেখে গাড়ি থামান অভিষেক। তৃণমূলের ট্যুইটে এই যুবককে RSS কর্মী বলে দাবি করা হয়েছে। ট্যুইটে দাবি, এলাকায় একাধিক ল্য়াম্প পোস্ট থাকলেও, আলো না জ্বলার অভিযোগ করেন যুবক। যুবককে বলতে শোনা যাচ্ছে, 'আমাদের বিজেপির ছেলেরা, কর্মকর্তারাও জানিয়েছে। কোনও পদক্ষেপ করা হয়নি। ওখানে ৫-৬ বছর আলো জ্বলছে না। ল্যাম্পপোস্ট আছে, কিন্তু কোনও লাইট জ্বলছে না স্যার। আমাদের বিডিও অফিসে জানিয়েছি স্যার। না পঞ্চায়েতে বলিনি। অবশ্যই দেখবেন স্যার। বিনীত নিবেদন।'যুবকের অভিযোগ শুনে ব্যবস্থার নেওয়ার আশ্বাস দেন অভিষেক। এরপরই রায়নার সভায় পৌঁছে, এই যুবককে আরএসএস-এর কর্মী বলে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় নিশানা করেন তিনি। 

কী বলেন অভিষেক?
তৃণমূল সাংসদের কথায়, 'এক জন যুবক বললেন, আমি বিজেপির কর্মকর্তা। বললেন, এখানে এই লাইটটা করে দিলে খুব উপকৃত হব। তিনি সুকান্ত, শুভেন্দুকে দিচ্ছেন না, মোদিকে দিচ্ছেন না। অভিষেককে দিচ্ছেন।' রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'যিনি করেছেন, তিনি আরএসএস করেন কিনা জানি না। উনি তো ভাল করেছেন, মানুষের কথা বলেছেন। জেলায় জেলায় তো ওনাদেরই ব্য়ালেটে বিপর্যয় হচ্ছে। তৃণমূলের লোকেরা সমাধান করেনি বলেই তো এই অবস্থা।' রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কিন্তু, প্রশ্ন হল, ওই যুবক যে অঞ্চলে ল্যাম্পপোস্টের অভাবের অভিযোগ জানালেন...সেখানে আলো ফিরবে কবে? উল্লেখ্য, কোথাও পানীয় জলের অভাব, কোথাও আবার রাস্তা তৈরির কাজ না এগোনোয় অভিষেককে অভিযোগ জানালেন বাসিন্দারা। কেউ ৪-৫ বার দুয়ারে সরকারের দুয়ারে ঘুরলেও, বার্ধক্য়ভাতা পাননি বলে অভিযোগ।অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন রায়নার বাসিন্দারা। যা নিয়ে আবার তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা।

আরও পড়ুন:গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget