এক্সপ্লোর

Viswakarma Puja Durgapur : 'নেই আর সুদিন', ধুঁকছে শিল্পনগরী দুর্গাপুর, বিশ্বকর্মা পুজোয় চারিদিক শুনশান

এখানকার বিশ্বকর্মা পুজো দূর দূর থেকে মানুষ বাসে করে দেখতে আসত। শুধু পুজো দেখতে নয়, কারখানার উত্পাদন পদ্ধতি দেখাও অন্যতম আকর্ষণ ছিল। আজ সেসব ইতিহাস।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর :
শিল্পাঞ্চল দুর্গাপুর। শিল্প দেবতার বিশ্বকর্মার পুজো মানেই এই অঞ্চলে ছিল মহোত্সব। পুজোর হুল্লোড়, আলোর রোশনাই, খাওয়া-দাওয়া, উল্লাস। ভাদ্র মাসের সংক্রান্তির এই দিনটির প্রতীক্ষায় থাকত ব্যস্ত শিল্পাঞ্চল। কিন্তু ২০২১ এ সেই দুর্গাপুরেই যেন শিল্পদেবতা চোখের জল ফেলছেন। ধুঁকছে শিল্প। ধুঁকছেন শিল্পাঞ্চলে কাজ করা শ্রমিকরা। 
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের স্বপ্নের এই শহরে একটা সময় শিল্পের সম্ভার ছিল।রাষ্ট্রায়ত্ত সংস্থা এম.এ.এম.সি,হিন্দুস্থান ফার্টিলাইজার (Mineral & Allied Machinery Corporation (MAMC) and Hindustan Fertiliser Corporation (HFC)),  বি.ও.জি.এল ( Bogl Durgapur) এর পুজোর জৌলুস ছিল। তেমন ছিল  রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিকেলস কারখানা বা ডিসিএল, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল - এর পুজোর রমরমা। এই দুর্গাপুরে রয়েছে ছোটো মাঝারি অনেক শিল্প।এই শিল্পনগরীর উপর ভরসা করে সংসার চলত অনেকের।  

আরও পড়ুন :

'দেব-শিল্পীর আশীর্বাদ যেন দেশবাসীর সঙ্গে থাকে' বিশ্বকর্মা পুজোয় শুভেচ্ছা মোদির

এখানকার বিশ্বকর্মা পুজো দূর দূর থেকে মানুষ বাসে করে দেখতে আসত। শুধু পুজো দেখতে নয়, কারখানার উত্পাদন পদ্ধতি দেখাও অন্যতম আকর্ষণ ছিল। আজ সেসব ইতিহাস। একটা একটা করে বন্ধ হতে থাকল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি।বন্ধ হল যেমন কোলিয়ারির যন্ত্রাংশ তৈরীর কারখানা এম.এ.এম.সি। সামরিক ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরণের কাচ তৈরীর কারখানা বি.ও.জি.এল, ধীরে ধীরে রুগ্ন হতে হতে বন্ধ হল একদিন।  দুর্গাপুরে সার তৈরীর কারখানা হিন্দুস্থান ফার্টিলাইজার কারখানায় উত্পাদন বন্ধ হল। কারখানা বাঁচানোর লড়াইয়ে দাঁতে দাঁত চেপে লড়ছেন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এ.এস.পি ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা। সব মিলিয়ে শ্মশানের চেহারা নিয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুর। বিশ্বকর্মাপুজোর ধূমধামও আজ আর নেই। 

শ্রমিকরা পেটের তাগিদে কেউ পেশা বদলেছেন, কেউ কাজ হারানোর যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহননের পথও বেছে নিয়েছেন। কেউ আবার আশায়, আবার একদিন সুদিন ফিরবে। রাজনৈতিক দল গুলির দোষারোপ , পাল্টা দোষারোপের মধ্যেই আশায় রয়েছে দুর্গাপুর। আশা রাখছে আবার একদিন হাসবে শিল্পশহর। সাড়ম্বরে পূজিত হবেন বিশ্বকর্মা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget