এক্সপ্লোর

Cow Smuggling Allegation : বেচারহাট গরুকাণ্ডে অবশেষে গ্রেফতার ৩, একাধিক ধারায় মামলা

Agnimitra Paul : গরু পাচারে মদতের অভিযোগ তুলে পুলিশকে রীতিমতো আঙুল উঁচিয়ে ধমক দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

কমলকৃষ্ণ দে, বর্ধমান : বর্ধমান বেচারহাট গরুকাণ্ডে অবশেষে তিন জনকে গ্রেফতার (Three Arrested) করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯, ৪১১ ও দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমল অ্যাক্ট-এর ১১ নম্বর ধারার সাবসেকশন ১-এর এ ও ডি-তে যথাক্রমে চুরি, অমানবিকভাবে পশু নিয়ে যাওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ধৃত আরাফত শেখ ওরফে হাবলু, ফজলু মল্লিক ও ওয়াজেদ শেখ ওরফে মধু- সকলেরই বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে।

গতকালই (মঙ্গলবার) আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে ২ নং জাতীয় সড়কের বেচারহাট এলাকায় একটি গরুবাহী গাড়ি আটকে অবৈধভাবে পাচারের অভিযোগ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এমনকী অমানবিকভাবে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন ও বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছালে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

এরপরই পুলিশ গরুগুলিকে উদ্ধার করে ও তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। গতকাল সন্ধ্যায় এই মর্মে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানান বিজেপি বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি শ্যামল রায়। অভিযোগের পরিপেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।

আঙুল উঁচিয়ে ধমক অগ্নিমিত্রা-র-

গরু পাচারে মদতের অভিযোগ তুলে পুলিশকে রীতিমতো আঙুল উঁচিয়ে ধমক দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে গরু বোঝাই গাড়িটি দেখতে পেয়ে আটকান তিনি। ছোট গাড়িতে গাদগাদি করে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল ৯টি গরু। পুরুলিয়া থেকে গরুগুলি নিয়ে মন্তেশ্বরে যাওয়ার পথে, বর্ধমানের ২ নং জাতীয় সড়কে বেচারহাট এলাকায় বিধায়কের গাড়ির সামনে পড়ে যায় গরু বোঝাই এই গাড়ি। গরুগুলির অবস্থা দেখে সঙ্গে সঙ্গে গাড়ি আটকান অগ্নিমিত্রা। বিজেপি বিধায়কের অভিযোগ, কোনও বৈধ কাগজপত্র ছিল না। যদিও চালকের দাবি, গরুগুলি যে হাট থেকে কেনা হয়েছিল তার রসিদ রয়েছে। 

বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের রীতিমতো ধমক দেন বিজেপি বিধায়ক। ৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।

বিজেপি বিধায়ক ও রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, কোনও কাগজ ছিল না। পুলিশ টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। এইভাবে গরু নিয়ে যাওয়া যায় না। 

যদিও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, পুলিশের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ থাকলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। উনি এখানে নাটক করছেন। আর ভারতবর্ষ থেকে বাংলাদেশে গরু পাচার হচ্ছে কাদের মদতে পাচার হচ্ছে? সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই নিয়ে সব নাটক করছেন।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget