এক্সপ্লোর

Burdwan BJP Agitation: বর্ধমানে দলের জেলা কার্যালয়ের সামনে হাতাহাতি বিজেপি কর্মীদের ! অস্থায়ী ছাউনি ভাঙলেন বিক্ষুব্ধরা

Agitation at Burdwan : এক দল অপর দলকে তাড়া করে। অস্থায়ী ছাউনি ভাঙচুর করেন বিক্ষুব্ধ কর্মীরা

কমলকৃষ্ণ দে, বর্ধমান : দলের প্রতিষ্ঠা দিবসে বর্ধমানের (Burdwan) জেলা পার্টি অফিসের সামনে হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা (BJP Workers)। সকালে একদল বিজেপি কর্মী পতাকা হাতে নিয়ে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন। জেলা বিজেপির বহিষ্কৃত সহ সভাপতি শ্যামল রায়কে দলে ফেরানোর দাবিতে সরব হন বিজেপি কর্মীরা। এর পাশাপাশি বিজেপি জেলা সভাপতি ও যুব মোর্চার জেলা সভাপতির অপসারণও দাবি করেন বিক্ষুব্ধরা।

এরপর বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পিন্টু সাম অফিসে উপস্থিত হয়ে তালা ভেঙে দেন। এরপরই দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। বিক্ষুব্ধদের বসার অস্থায়ী ছাউনি ভাঙচুর করা হয়। পরে যুব মোর্চার জেলা সভাপতির নেতৃত্বে এলাকায় মিছিল করেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

বিজেপিতে ফাটল!

'দীর্ঘদিন ধরেই মনে হচ্ছিল, আমাদেরকে পার্টির এই মুহূর্তে আর প্রয়োজন নেই, তাই সসম্মানে পার্টি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আজ পার্টির অসম্পদ আমরা, তাই সম্পদ যখন হব, আবার দেখা হবে তখন।' দিনকয়েক আগে চিঠিটি লেখেন বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলার সহ সভাপতি (তৎকালীন) শ্য়ামল রায়। 

দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পদ ছাড়ার জন্য় আবেদন জানান তিনি। তিনি বলেন, 'আমরা এখন দলের অসম্পদ। আমাকে দলের এখন প্রয়োজন নেই। এটা সাংসদের কথা। সভাপতির কথা। দলের ৪ শতাংশ যখন তখন এসেছিলাম। ৩৮ শতাংশ তখন চলে গেলাম। সিপিএমকে শেষ করার পরিকল্পনা নিয়েছিলাম। তারাই এখন দলে গুরুদায়িত্বে। ভাবলাম এখানেই শেষ করি। সসম্মানে বেরিয়ে যাচ্ছি।'

ক্ষুব্ধ বিজেপি নেতার অভিযোগ ছিল মূলত বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস এস অহলুওয়ালিয়ার বিরুদ্ধে। 

পঞ্চায়েত ভোটের আগে, এই ঘটনায় প্রকাশ্য়ে চলে আসে বিজেপির ফাটল। যা নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল। জেলা তৃণমূলে কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছিলেন, 'এটা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল। সাগরদিঘি উপনির্বাচনের পর সিপিএম বিজেপি যে একত্রিত হয়ে গেছে একথা আমরা বারংবার বলেছি। সে কথাই বিজেপি জেলা সহসভাপতি শ্যামল রায় বলছেন। সাংসদ যে কোনও কাজ করেন না, মানুষ পরিষেবা পায় না একথাও আমরা বলে আসছি । শ্যামল রায় সে কথাই বলছেন।'

দলীয় নেতার অভিযোগ নিয়ে কোনও মন্তব্য় করতে চাননি বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি।

এপ্রসঙ্গে বিজেপি সাংসদ এস এস অহলুওয়ালিয়া বলেছিলেন,সংগঠনের কে সভাপতি হবেন, কে সম্পাদক হবেন এটা দেখা সাংসদের কাজ নয়। তবে বিজেপিতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। 

আরও পড়ুন ; বিজেপি পার্টি অফিসে তালা মেরে, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ, তপ্ত কোচবিহার

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget