এক্সপ্লোর

Purba medinipur: অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু, হলদিয়ায় দ্রুত ট্রমা কেয়ার সেন্টার চালুর দাবি

Purba medinipur News: শিলান্যাসের প্রায় ৮ বছর পরেও হলদিয়ায় তৈরি হয়নি ট্রমা কেয়ার সেন্টার! আইওসি রিফাইনারি প্লান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে তিনজন শ্রমিকের মৃত্যুর পর ট্রমা কেয়ার সেন্টার চালুর দাবি জোরাল।

বিটন চক্রবর্তী, মানস জানা, হলদিয়া: কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে জখম হয়েছেন ৪৪ জন শ্রমিক। তাঁদের মধ্যে কয়েকজনকে গ্রিন করিডর করে হলদিয়া থেকে কলকাতায় আনা হয়েছে। আর এই দুর্ঘটনার পরই জোরাল হয়েছে পুরনো প্রশ্ন। পূর্ব মেদিনীপুরের এতবড় হলদিয়া শিল্পাঞ্চলে আজ পর্যন্ত একটা ট্রমা কেয়ার সেন্টার চালু হল না কেন? দুর্ঘটনার পর জীবন বাঁচাতে যখন সময়ের সঙ্গে লড়াই, তখন একজনকে গ্রিন করিডর করে কলকাতা নিয়ে যেতে হবে কেন? কেন শিল্পাঞ্চলে আপৎকালীন চিকিৎসা পরিকাঠামো থাকবে না?

অথচ ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি এই হলদিয়াতেই ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করেছিলেন তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী, যিনি এখন বিজেপিতে। হলদিয়ার সিটি সেন্টার এলাকায় ৪১ নম্বর জাতীয় সড়ক থেকে ২০০ মিটার ভিতরে রয়েছে এই ট্রমা কেয়ার সেন্টার। স্থানীয় সূত্রে খবর, ভবন তৈরির কাজ শেষ হয়েছে ২০১৭ সালে। কিন্তু তারপরেও পিপিপি মডেলে ৫০ বেডের ট্রমা কেয়ার সেন্টার চালু হয়নি। এই সময়ের মধ্যে হলদিয়ার একাধিক সংস্থার কারখানায় দুর্ঘটনা ঘটে গিয়েছে।

শিলান্যাসের পর প্রায় ৮ বছর হতে চলল। ট্রমা কেয়ার সেন্টার চালু না হওয়ায় শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য সম্পাদক নবারুণ নায়েকের অভিযোগ, ‘বর্তমান সরকারের আমলে কিছুই কাজ হয়নি। এরা শ্রমিক স্বার্থ দেখে না।’

বিজেপি-র এই অভিযোগে অবশ্য আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা সাধন জানা বলেছেন, ‘আমরা দ্রুত ট্রমা কেয়ার সেন্টার চালুর চেষ্টা করছি। ১০ শতাংশ কাজ বাকি আছে। বিজেপির কথায় গুরুত্ব দেব না।’

দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও পি হরিশঙ্কর বলেছেন, ‘এটা একটা হাসপাতাল। পরিকাঠামো তৈরি করতে একটু সময় লাগবে। ১০ শতাংশ কাজ বাকি আছে। ২০১৯ সালে একটা সংস্থার সঙ্গে কথা বলেছি। দ্রুত চালুর চষ্টা চলছে।’

কতদিনে ট্রমা কেয়ার সেন্টার চালু হয়, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget