এক্সপ্লোর

Purba Medinipur: বরফকলে সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ, মৃত্যু কারখানার মালিকের

Nandakumar Blast:ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বরগোদা গোদার গ্রামে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। নন্দকুমারে বরফকলে বিস্ফোরণ ঘটল। অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারে (Ammonia Gas Cylinder) বিস্ফোরণ হয়ে মৃত্যু কারখানার মালিকের। গুরুতর জখম আরও এক শ্রমিক, ভর্তি হাসপাতালে।

বরফ কারখানায় বিস্ফোরণ। মৃত এক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার নন্দকুমার (Nandakumar) থানার বরগোদা গোদার গ্রামে।

কীভাবে এই ঘটনা?
বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাসের চেম্বার বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে কারখানার মালিকের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার বরগোদা গোদার গ্রামের ঘটনা। শুক্রবার দুপুরে বিস্ফোরণের শব্দে হঠাৎই কেঁপে ওঠে বরগোদা গোদার গ্রাম। বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে জানা যায় ঠেকুয়াচক পুরষাঘাট বাস রাস্তার পাশে একটি বরফ কারখানায় বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় বরফ কারখানার অ্য়াসবেস্টসের ছাদের একাংশ উড়ে গিয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই বরফ কারখানার মালিকের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটল? তা নিয়ে শোরগোল শুরু হয়েছে নন্দকুমারের বরগোদা গ্রামে।    

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ছয়-সাত বছর ধরে বাস রাস্তার পাশে ওই বরফ কারখানাটি চলছিল। স্থানীয় চন্দন বর্মন বরফ কারখানার মালিক। কিন্তু শেষ এক সপ্তাহ ধরে কারখানার উৎপাদন বন্ধ ছিল। বরফ তৈরির জন্য লিকুইড অ্যামোনিয়া গ্যাসের চেম্বার ঠিকঠাক কাজ করছিল না। এদিন ওই গ্যাসের চেম্বার সারাইয়ের জন্য মিস্ত্রি নিয়ে আসেন বরফ কারখানার মালিক। গ্যাস চেম্বার সারাইয়ের সময় এই বিস্ফোরণ ঘটে। গ্যাস চেম্বারের পাশে থাকা মালিক চন্দন বর্মন ঘটনাস্থলেই মারা যায়। এবং কাজের জন্য আসা মিস্ত্রি গুরুতর আহত হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নন্দকুমার থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়।      

অন্যত্রও কারখানায় দুর্ঘটনা:
মহেশতলা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে  একটি ইন্ডাস্ট্রিয়াল হাবের বন্ধ কারখানার পরিত্যক্ত পীচের  ড্রামে ভয়াবহ আগুন। আশেপাশে ছোট বড় বিভিন্ন গোডাউন থাকায় তাতে কর্মরত শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েছে আগুন কোনভাবে আয়ত্তে না আসায়। ঘটনাস্থলে এখনও পর্যন্ত দুটি দমকলের ইঞ্জিন আসলেও আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হচ্ছে না।

আরও পড়ুন: দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget