এক্সপ্লোর

Purba Midnapore: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে-ছিটিয়ে পরে রয়েছে দেহ!

গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর তদন্ত শুরু করেছে পুলিশ। 

পূর্ব মেদিনীপুর: এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে একাধিক ব্যক্তির মৃত্যু আশঙ্কা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহ। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর তদন্ত শুরু করেছে পুলিশ। 

উড়ে গেল গোটা বাড়ি। পড়ে রয়েছে শুধু কাঠামো । ঘটনাস্থলে আগুন নেভাতে যায় দমকল। এক স্থানীয় বাসিন্দা বলছেন, জানিনা কিছু। হঠাৎ বম্ব ব্লাস্ট। তারপরেই দেখি কেউ নেই। শ্মশানভূমিতে পরিণত। ২১ টা ফ্যামিলি মারা গেছে। ২১ জন মারা গেছে। ২৩ জন আহত হয়েছে ২ জন বেঁচেছে। পুলিশ শুধু বলছে দেখছি আমরা দেখছি।  টাকা খাচ্ছে বসে বসে। পুলিশ পুলিশ পুলিশ। এগরা থানা।

খাদিকুল গ্রামে এলাকা ঘিরে রাখা হয়েছে। আতহ্ক, চাঞ্চল্য। এই বাজি কারখানার ভিতরে কতজন কাজ করছিল। ২ জনের মৃতদেহ রাস্তার ওপরে। পরপর বাজি কারখানা রয়েছে। বিস্ফোরণের পর পড়ে রয়েছে শুধু কাঠামো। ব্যবসা জমে ওঠে। অনেকেই জড়িয়ে পড়েছিল বাজি কারখানার সঙ্গে। শ্রীপুর এলাকা জুড়ে বিভিন্ন জায়াগয় কারখানা। কয়েকদিন আগেই এগরা তে একজন মারা যায়। তখন অভিযান চালিয়ে মাল মশলা বাজেয়াপ্ত। একটা বেআইনি বাজি করাখানা সিল করা হয়। ৪ জনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। বাড়িতেই ছিল বাজি কারখানা। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। 

এর আগে চলতি বছরের ২০ মার্চ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের।

তার আগে ২০২২-এর ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ২ জনের। 

৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ৩ জনের মৃত্যু হয়। 

২০২২-এর ১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। 

মঙ্গলবার সকাল ১১ টা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকূল গ্রাম। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়রা ছুটে এসে দেখেন, রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দগ্ধ দেহ। গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। 

বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। বিস্ফোরণের পর দেখা গেল পড়ে রয়েছে শুধু বাড়ির কাঠামোটুকু। আগুন নেভাতে যায় দমকল। ঘটনাস্থলে গেলে, পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এগরার বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তুলেছে বিজেপি। 

আরও পড়ুন: Doctors Diploma Course : মুখ্যমন্ত্রীর 'ডিপ্লোমা' ডাক্তারের প্রস্তাবে 'না' সরকারেরই বিশেষজ্ঞ কমিটির

সেরা শিরোনাম

TMC News: ‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন, দেখি কত হিম্মত’, বললেন মমতা, অভিষেকের বাড়িতে পৌঁছলেন
‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন, দেখি কত হিম্মত’, বললেন মমতা, অভিষেকের বাড়িতে পৌঁছলেন
Indranil Sen Arrested: জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
Suvendu to ABVP: ‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগী নকশাল’দের সাফ করে দিতে নির্দেশ শুভেন্দুর, ABVP-কে বললেন, 'ব্লিচিং, ফিনাইল যা লাগে দেব'
‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগী নকশাল’দের সাফ করে দিতে নির্দেশ শুভেন্দুর, ABVP-কে বললেন, 'ব্লিচিং, ফিনাইল যা লাগে দেব'
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget