এক্সপ্লোর

Digha: প্রায় ৩১ হাজার টাকা কেজি, দিঘায় লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা ঘিরে শোরগোল !

গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়া মাছগুলি বিদেশেও রফতানি করা হয়

ঋত্বিক প্রধান, দিঘা : লক্ষ লক্ষ টাকা দরের তেলিয়া ভোলা মাছ উঠল দিঘায়। একটা-দু'টো নয়, একসঙ্গে ৯টি মাছ। প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে চলছে বিক্রিবাঁটোয়ারা। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। ওড়িশার ধামরা থেকে এক মৎস্য ব্যবসায়ী এদিন দিঘা মোহনায় মাছগুলি নিয়ে আসেন। মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়।

গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়া মাছগুলি বিদেশেও রফতানি করা হয়। দিঘার জি-কে ডি আড়তে এই মাছের নিলাম চলছে। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে বেজায় খুশি মৎস্যজীবীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছেন মৎস্যজীবীরা, তেমনি ভিড় জমিয়েছেন দিঘার পর্যটকরাও। ইতিপূর্বে দিঘায় তেলিয়া ভোলার দেখা মিললেও, এত পরিমাণ দর-ওজন এর আগে দেখা যায়নি।

গত বছর ফেব্রুয়ারি মাসেও উঠেছিল তেলিয়া ভোলা মাছ। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জালে উঠে আসে শতাধিক তেলিয়া ভোলা মাছ। ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তে ১১৪টি তেলিয়া ভোলা মাছ বিক্রি হয় ৫০ লক্ষের বেশি টাকায়। একসঙ্গে এত সংখ্যক মাছ পেয়ে খুশি হয়ে পড়েন ক্রেতা থেকে বিক্রেতারা। 

মাছগুলির ওজন ছিল সর্বনিম্ন ১০ কেজি থেকে সর্বাধিক ৪০ কেজি পর্যন্ত। তবে এর থেকে কিছু ছোট মাছও ছিল। সেগুলিরও ওজন নেহাত কম ছিল না। বাকি সমস্ত মাছের ওজন ছিল ১০ থেকে ২০ কেজির মধ্যে। কেজি প্রতি তেলিয়া ভোলা মাছের পাইকারি দাম উঠেছিল প্রায় দু'হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত। কাকদ্বীপের এফবি গিরিবালা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেললে এই তেলিয়া ভোলা মাছ উঠে আসে। 

এরপর বিক্রির জন্য ১১৪টি মাছ নিয়ে আসা হয়েছিল ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তে। রাতে মৎস্যআড়ত থেকে মাছগুলো পাইকারি দরে বিক্রি হয়। আড়তের কর্মীদের দাবি, এই মাছ বিদেশে রফতানি করা হয়। এমনকি এই ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হওয়ার কারণে এই মাছের দাম এত বেশি। মৎস্যজীবীদের কথায়, এই মাছ মূলত মাঝ সমুদ্রে পাওয়া যায়। এর পটকা থেকে তৈরি হয় ক্যাপসুলের খাপ ও পেট থেকে একটি সুতো পাওয়া যায়। যে সুতো অপারেশনের পর সেলাই করার কাজে ব্যবহৃত হয়। এই মাছ মূলত জাপান ও থাইল্যান্ডে রফতানি করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget