এক্সপ্লোর

Purba Medinipur: 'জনগণ বললে ইস্তফা দেব', অভিষেকের নির্দেশের পরেও মন্তব্য পঞ্চায়েত প্রধানের

Abhishek Banerjee: কাঁথির সভা থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিকে ইস্তফার নির্দেশ দেন অভিষেক।

পূর্ব মেদিনীপুর: গ্রামে পা রেখেই একাধিক অভিযোগ পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সরকারি প্রকল্প পেতে সমস্যা থেকে শুরু করে জল জমা, পানীয় জলের সমস্যার একগুচ্ছ অভিযোগ অভিষেকের সামনে মেলে ধরেছিলেন পূর্ব মেদিনীপুরের মারিশদা গ্রামের বাসিন্দারা। তারপরেই কাঁথির সভা থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিকে ইস্তফার নির্দেশ দেন অভিষেক। 

প্রধানের মন্তব্য়:
ইস্তফার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তা নিয়ে জিজ্ঞাসা করায় পঞ্চায়েত প্রধান ঝুমুরানি মণ্ডল বলেন, 'জনগণ বললে ইস্তফা দেব, মানুষের ভোটে নির্বাচিত হয়েছি।' অভিষেকের নির্দেশের পরেও এমন মন্তব্য পঞ্চায়েত প্রধানের। 

কী হয়েছিল:
শনিবার কাঁথিতে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে যাওয়ার আগে তাঁর কনভয় থামে মারিশদা গ্রামে। অভিষেককে দেখেই অভিযোগের ঝুলি খুলে বসেন গ্রামবাসীরা। বাড়ির অবস্থা, রাস্তার অবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিষেককে বলতে শোনা যায়, 'আপনার কী অসুবিধে হচ্ছে, বাড়ি ঠিকমতো হয়নি কেন?' তা শুনেই এক বাসিন্দা বলেন, 'না আমরা পাইনি।' ফের অভিষেক জিজ্ঞাসা করেন, 'বাড়ি পাননি?' তখন ওই বাসিন্দা বলেন, 'না। ওটা হচ্ছে আমার বাবার বাড়ি। বাড়িটা দেখুন স্যর, কী অবস্থা!' তা দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন, 'এখানে আপনি থাকেন?' তখন ওই বাসিন্দা বলেন, 'আমার বাবা আর আমি। এখানে আমাদের হয়রানি করছে।' এরপর নানা অভিযোগ শোনার পরে কাঁথির সভা থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিকে ইস্তফার নির্দেশ দেন অভিষেক। 

কটাক্ষ বিজেপির:
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ,  'সাংসদ রয়েছেন ১৩ বছর, এতদিন পর কেন মানুষের বাড়িতে? ১২ বছর পর সরকারের মনে হল মানুষ কিছু পায়নি! যখন জঙ্গলমহলের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে বলছে কিছু মেলেনি। তখন বাড়ি বাড়ি যাচ্ছেন। অনেক দেরি হয়ে গেছে, এখন আর এসব করে লাভ নেই।'

পাল্টা তোপ তৃণমূলের: 
তৃণমূলের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'মমতা চিরকালই মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখেন। তৃণমূলের সর্বস্তরের নেতারা সব জায়গায় যান। অভিষেকও গিয়েছেন। অভিষেক কী করেন, সেটা ডায়মন্ডহারবার কেন্দ্রে দেখা যায়। নরেন্দ্র মোদি-অমিত শাহ এ রাজ্যে কারও বাড়ি গেলে কী হয়?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
CPIM in Dharmatala Chaos: SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget