এক্সপ্লোর

Road Accident : নবজোয়ার যাত্রার জন্য রাস্তার দু’পাশে দড়ি, বাইক দুর্ঘটনায় মৃত্যু মহিলার !

Police Claim : যদিও পুলিশের দাবি, দড়ির জেরে নয়, বাইক চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে।

রামনগর : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) রামনগরে পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু । স্থানীয়দের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার যাত্রার জন্য রাস্তার দু’পাশে দড়ি দিয়ে ব্যারিকেড করা ছিল। সেই দড়িতে বাইকের চাকা জড়িয়ে দুর্ঘটনা ঘটে। বাইক থেকে রাস্তায় পড়ে গেলে ওই মহিলাকে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যদিও পুলিশের দাবি, দড়ির জেরে নয়, বাইক চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে।

আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ারে (Nabojoar) তুমুল বিশৃঙ্খলা দেখা যায়। মন্ত্রীকেই ধাক্কা দেন রক্ষীরা ! কাঁথির মুকুন্দপুরে ‍র‍্যালি করেন অভিষেক। সেখানেই ধাক্কা মেরে অখিল গিরিকে সরিয়ে দেন অভিষেকের রক্ষীরা ! অভিষেকের নবজোয়ারে রক্ষীদের ধাক্কায় কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri) আহত হন বলে খবর !

জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পান অভিষেক। যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই, নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হচ্ছে। অভিষেকের নিরাপত্তায়, মোতায়েন করা হচ্ছে প্রচুর পুলিশ। নিরাপত্তার এই বহর নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন, 'প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এটাকেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল ভাবছেন। ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে। গতমাসেই বিস্ফোরণে মহিলা-শিশু সহ বহু প্রাণহানি হয়েছে। রাজনৈতিক খুন সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ। স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তাদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা। শেষপর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তাহীন, চরম কিছু ঘটার অপেক্ষা করছেন।' 

গত শুক্রবারই ঝাড়গ্রামের (Jhargram) গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। পুলিশের দায়ের করা অভিযোগ অনুযায়ী, সেদিন বিকেল চারটে পঁয়ত্রিশেই জমায়েতের খবর এসেছিল। আর অশান্তি বাধে সন্ধে সাতটা পঁচিশে। ফলে প্রশ্ন উঠছে, প্রায় তিন ঘণ্টা সময় পেয়েও কেন গন্ডগোল আটকাতে পারল না পুলিশ ? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জেড প্লাস নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তায় এত বড় ফাঁক থেকে গেল কী করে ?

এই ঘটনার পর যাতে অভিষেকের নিরাপত্তায় আর কোনও খামতি না থাকে সম্ভবত সেই কারণেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, এমনই বলছে ওয়াকিবহাল মহল। এদিকে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার আরও এক কুড়মি আন্দোলনকারী। অভিযুক্ত বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি তৃণমূলের। মানতে নারাজ গেরুয়া শিবিরের। বুধবার সকালে, ঝাড়গ্রামের বংশীমোড় থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget