এক্সপ্লোর

Purba Medinipur: বেহাল রাস্তায় চরমে ভোগান্তি, পথ অবরোধ করে বিক্ষোভ

Purba Medinipur News: ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভের মুখে পড়েন খোদ বিডিও। পরে তাঁর আশ্বাসে উঠে যায় অবরোধ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল। এখন বর্ষাকাল। বৃষ্টির জেরে আরও খারাপ অবস্থা হয়েছে রাস্তার। পরিস্থিতি এমনই যে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মেচেদা-তমলুক রাজ্য সড়কের পাইকপাড়ি। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভের মুখে পড়েন খোদ বিডিও।  

বল্লুক ১ নম্বর অঞ্চলের অন্তর্গত পাইকপাড়ি। ওই এলাকা এবং আরও একাধিক গ্রামের মধ্যে সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। সেই কারণেই ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ মেচেদা-তমলুক (Tamluk) রাজ্য সড়ক প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ করেন। ওই রাস্তা অত্যন্ত ব্যস্ত। ফলে কিছুক্ষণের মধ্যেই ওই রাস্তা আটকে পড়ে বহু গাড়ি। অবরোধের ফলে বিশাল যানজটের সৃষ্টি হয়। অবরোধের কথা শুনে এলাকায় যান শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও। তিনি এলাকায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। তারপরেই দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।        

বিজেপির দাবি:
এমন ঘটনার পরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির (BJP) সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি বলেন, 'মানুষ কোনও অন্যায় করেনি। যেখান থেকে নেতারা কিছু ভাগবাটোরা পাবে সেখানেই কাজ করে। যেখানে কন্ট্রাকটারদের কাছ থেকে কাটমানি পাবে। ১০০ জন কাজ করলে ২০০ জন দেখানো যাবে, সেইখানে কাজ করে।'

সরব তৃণমূল:
যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল (TMC)। বল্লুক ১ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শরৎ মেটা বলেন, 'যে রাস্তা নিয়ে ওরা বিক্ষোভ করছে, সেই রাস্তার কোনও পরিকল্পনা আমার কাছে জমা পড়েনি। ওখানকার নির্দল পঞ্চায়েত মেম্বার আছে, আমরা ওই রাস্তায় ব্যাটস, মোরাম দিয়ে কাজ করতে দেব না। কিছু মা-বোনকে ভুল বুঝিয়ে ওইখানে নিয়ে এসেছে। আমাদের অঞ্চলে তিনজন বিরোধী মেম্বার আছে। তাই এসব কথাগুলো বলছে। আমাদের এখানে কোনও কাটমানি বা কোনও কিছু নিয়ে অভিযোগ এখনও ওঠেনি।'

আরও পড়ুন: সাড়ে চার বছরের শিশুপুত্রকে হত্যা, বাবা-মায়ের যাবজ্জীবন সাজা শোনাল কোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget